advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন বিভ্রাটের জেরে বাতিল বিএ পার্ট টু-র পরীক্ষা

Last Updated:

ফের প্রশ্নপত্র বিভ্রাট ৷ প্রশ্ন বিভ্রাটের জেরে বাতিল হল কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিএ পার্ট টু-র সাংবাদিকতার পরীক্ষা ৷

#কলকাতা: ফের প্রশ্নপত্র বিভ্রাট ৷ প্রশ্ন বিভ্রাটের জেরে বাতিল হল কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিএ পার্ট টু-র সাংবাদিকতার পরীক্ষা ৷
সূত্রের খবর, শুক্রবার ছিল বিএ পার্ট টু-র সাংবাদিকতার দ্বিতীয় পেপারের পরীক্ষা ৷ ভুলবশত দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন দেওয়া হয় তৃতীয় পত্রের প্রশ্ন ৷ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় ৷ পরীক্ষা শুরু হওয়ার পরই প্রশ্নপত্র দেখে ঘাবড়ে যান পড়ুয়ারা ৷ এরপরই চাঞ্চল্য ছড়ায় পরীক্ষাকেন্দ্রে ৷
advertisement
advertisement
প্রশ্ন বিভ্রাটের খবর পেয়ে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ৷ তবে, এই বিষয়টি নিয়ে এখনও অবধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিভাগও ৷ যার জেরে কবে হবে পরীক্ষা ? তা নিয়ে আপাতত অন্ধকারে পরীক্ষার্থীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন বিভ্রাটের জেরে বাতিল বিএ পার্ট টু-র পরীক্ষা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement