advertisement

Alipurduar News: গ্রামকে মহামারির হাত থেকে বাঁচাতে জোড়া মুরগি ও হাঁস দিয়ে সাংসারি দেবীর পুজোয় মেতেছে গোর্খারা

Last Updated:

সাংসারি দেবীর কোনও রূপ নেই। অর্থাৎ হিন্দু মতে পুজো হলেও এই দেবী নিরাকার। গোর্খারা প্রকৃতিকেই সাংসারি দেবী বলে মনে করেন। তাই এই পুজোকে এক কথায় প্রকৃতি পুজোও বলা চলে।

+
title=

আলিপুরদুয়ার: মহামারির প্রকোপ থেকে গ্রামকে রক্ষা করতে সাংসারি দেবীর পুজোয় মেতেছে গোর্খারা। এই জনজাতি গোষ্ঠীর মানুষেরা মনে করেন, দেবী সাংসারি তুষ্ট থাকলে কোন‌ও রোগ গ্রামে প্রবেশ করতে পারবে না। আজ নয়, যুগ যুগ ধরে গোর্খারা এই পুজো করে আসছেন।
সাংসারি দেবীর কোনও রূপ নেই। অর্থাৎ হিন্দু মতে পুজো হলেও এই দেবী নিরাকার। গোর্খারা প্রকৃতিকেই সাংসারি দেবী বলে মনে করেন। তাই এই পুজোকে এক কথায় প্রকৃতি পুজোও বলা চলে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়া স্টেশন লাইনে বসবাসরত গোর্খারা সাংসারি দেবীর পুজোয় মেতেছেন। যুগ যুগ ধরে চৈত্র মাসে এই পুজো হয়ে আসছে।
advertisement
advertisement
সাংসারি দেবীর পুজোর পুরোহিত লালু গিরি জানান, এই পুজো লোকালয়ে করার নিয়ম নেই। গ্রামে যেখানে বসতি থাকে তা পেরিয়ে জঙ্গল যেখান থেকে শুরু হয় ঠিক সেখানে এই পুজো হয়। এই পুজোয় দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় জোড়া মুরগি ও জোড়া হাঁস। এছাড়াও কলাপাতা, নানান ফল দিয়ে তৈরি হয় পুজোর নৈবেদ্য। এই পুজোর উপাচারের মধ্যে থাকে ছোট ছোট পতাকা। দলসিংপাড়া স্টেশন লাইন এলাকায় এই সাংসারি দেবীর পুজো তিন পুরুষ ধরে হয়ে আসছে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গ্রামকে মহামারির হাত থেকে বাঁচাতে জোড়া মুরগি ও হাঁস দিয়ে সাংসারি দেবীর পুজোয় মেতেছে গোর্খারা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement