TRENDING:

Paschim Medinipur: ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠদান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

Last Updated:

র্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়-এর সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ পাঠদান প্রক্রিয়া শুরু হল মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। মঙ্গলবার (১০ মে) থেকে এই ভার্চুয়াল বা অনলাইন পাঠদান প্রক্রিয়ার প্রাথমিক পর্বের সূচনা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়-এর সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ পাঠদান প্রক্রিয়া শুরু হল মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। মঙ্গলবার (১০ মে) থেকে এই ভার্চুয়াল বা অনলাইন পাঠদান প্রক্রিয়ার প্রাথমিক পর্বের সূচনা হয়, বৃহস্পতিবার (১২ মে) দ্বিতীয় পর্বে এই যৌথ প্রদান প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা একাডেমিক কো-অপারেশন মিটিং বিষয়ে আলোচনা হয়। এই পর্বের শুভ সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
advertisement

আরও পড়ুনঃ ফের মাওবাদী নাশকতার আশঙ্কায় তটস্থ জঙ্গলমহল! একাধিক স্টেশনে চলল তল্লাশি

https://bengali.news18.com/news/west-midnapore/once-again-there-is-fear-of-maoist-in-junglemahal-802457.html

এদিনের এই যৌথ পাঠদান প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন কুক,এছাড়াও ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান এবং কলা ও বাণিজ্য বিভাগের দুই অধ্যক্ষ বা ডিন। মার্চ মাসের শেষ সপ্তাহে-ই এই যৌথ পাঠদান প্রক্রিয়া সম্পর্কিত সম্মতিসূচক চিঠি পাঠানো হয়েছিল ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।

advertisement

View More

আরও পড়ুনঃ সাইবার অপরাধীদের ঠেকাতে মেদিনীপুর কলেজে পরামর্শ বিশেষজ্ঞদের

https://bengali.news18.com/news/west-midnapore/advice-of-experts-to-prevent-cyber-crime-802672.html

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

আগামী দিন দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হতে পারে। ইতিমধ্যে,‌ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাশিয়ার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মৌ স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি রাজ্য সরকারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। এছাড়াও, ভাষাশিক্ষা-লোকসংস্কৃতি-লোকসঙ্গীত প্রভৃতি বিষয়ে যৌথ পাঠদান, গবেষণা ও সমীক্ষা প্রভৃতি যৌথভাবে চালানোর জন্য জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় এর সঙ্গেও বিশ্ববিদ্যালয়ের যৌথ পাঠদান প্রক্রিয়া শুরু হতে চলছে বলেও জানা গেছে।শুক্রবার এই প্রক্রিয়া কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের প্রধান ড. ইন্দ্রনীল আচার্য। এদিনের পাঠদান প্রক্রিয়ায় ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, ইতিহাস এবং সোশ্যাল সায়েন্স বিভাগের বেশ কিছু পড়ুয়া অংশগ্রহণ করেছিলেন ।এই প্রক্রিয়ার শুভ সূচনা হয়ে যাওয়ায় উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অধ্যাপকদের ধন্যবাদ জানান।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠদান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল