Train Cancellation Alert: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! ৫ এপ্রিল পর্যন্ত আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, দুর্ভোগ এড়াতে দেখে নিন তালিকা
- Reported by:Ranjan Chanda
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Train Cancellation Alert: রক্ষণাবেক্ষণের কারণে আদ্রা ডিভিশনে ৫ এপ্রিল পর্যন্ত একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। কোন ট্রেন চলছে না, কোন রুট বদলেছে—জেনে নিন
advertisement
1/8

রেললাইনে রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ট্রেন চলাচলে বড়সড় রদবদল করা হয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে মেদিনীপুর, টাটানগর ও ঝাড়খণ্ডগামী নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিল ও সংক্ষিপ্ত রুটের কথা জানান হয়েছে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/8
রেল সূত্রে জানা গিয়েছে, ৩ এবং ৫ এপ্রিল আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু (৬৮০৯০/৬৮০৮৯) বাতিল থাকবে। এছাড়াও ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু (৬৮০৭৯/৬৮০৮০) ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা বাতিল করা হয়েছে।
advertisement
3/8
৫ এপ্রিল আদ্রা-ভাগা-আদ্রা মেমু (৬৮০৭৭/৬৮০৭৮) চলবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেবল বাতিল নয়, একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত (শর্ট টার্মিনেট) করা হয়েছে।
advertisement
4/8
২ এপ্রিল টাটানগর-আসানসোল-বরাভূম মেমু আসানসোল বা বরাভূম পর্যন্ত না গিয়ে আদ্রা স্টেশন থেকেই ফিরতি যাত্রা শুরু করবে।
advertisement
5/8
অন্যদিকে, টাটানগর-হাটিয়া এক্সপ্রেস (১৮৬০১)-এর রুটেও পরিবর্তন আনা হয়েছে। আগামী ৪ এপ্রিল ট্রেনটি নির্ধারিত পথের বদলে চাণ্ডিল-গুণ্ডা বিহার-মুরি হয়ে যাতায়াত করবে।
advertisement
6/8
রেলের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রেলের সামগ্রিক উন্নয়নমূলক কাজের জন্য একাধিক রুটে ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
advertisement
7/8
রেল কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে। তবে নিত্যযাত্রীদের দাবি, অফিস বা জরুরি প্রয়োজনে যাতায়াতের সময় এই ধরণের ট্রেন বাতিলের সিদ্ধান্তে ব্যাপক সমস্যা তৈরি হয়।
advertisement
8/8
বিশেষত আদ্রা ও মেদিনীপুর রুটের সংযোগকারী ট্রেনগুলি বন্ধ থাকায় বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা। দ্রুত এই কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার আর্জি জানিয়েছেন তাঁরা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Train Cancellation Alert: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! ৫ এপ্রিল পর্যন্ত আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, দুর্ভোগ এড়াতে দেখে নিন তালিকা