TRENDING:

Landslide: লাচেনে ভয়াবহ ধস, বন্ধ রাস্তা-যানচলাচল! পর্যটকদের নামিয়ে আনার জরুরি চেষ্টা, চালু হেল্পলাইন নম্বর

Last Updated:
Landslide: নর্থ সিকিমের লাচুং এবং চুংথাংয়ের মাঝে তারামচু'তে বড় ধস। তারামচু ব্রিজের কাছে রাস্তার একটি অংশ ভেঙে পড়ায় বন্ধ লাচেনগামি পথ। ফলে লাচেনে আটকে পড়েছেন বহু পর্যটক, যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে পর্যটক মহল ও প্রশাসনের মধ্যে।
advertisement
1/6
লাচেনে ভয়াবহ ধস, বন্ধ রাস্তা-যানচলাচল! পর্যটকদের নামিয়ে আনার জরুরি চেষ্টা, চালু হেল্পলাইন নম্বর
<strong>সিকিম, ঋত্বিক ভট্টাচার্য:</strong> উত্তর সিকিমের পাহাড়ি এলাকায় হঠাৎই বিপর্যয়। নর্থ সিকিমের লাচুং এবং চুংথাংয়ের মাঝে তারামচু'তে বড় ধস। তারামচু ব্রিজের কাছে রাস্তার একটি অংশ ভেঙে পড়ায় বন্ধ লাচেনগামি পথ। ফলে লাচেনে আটকে পড়েছেন বহু পর্যটক, যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে পর্যটক মহল ও প্রশাসনের মধ্যে।
advertisement
2/6
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে বর্তমান আবহাওয়া ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আজকের রাত পর্যটকদের লাচেনেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে এবং নিরাপদে থাকার জন্য সকলকে সতর্ক করা হয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
প্রশাসন সূত্রে খবর আবহাওয়ার উন্নতি এবং ডংকিয়ালা রুটে জমে থাকা বড় পরিষ্কার হওয়ার ওপর নির্ভর করে আগামীকাল সকাল থেকে পর্যটকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চালানো হবে লাচেন-ডংকিয়ালা-লাচুং-গ্যাংটক রুট ধরে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
ইতিমধ্যেই জানান হয়েছে এই উদ্ধার কাজে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন এবং ভারতীয় সেনা যৌথভাবে কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় বরফ সরানোর কাজ চলছে বলে জানানো হয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
পর্যটকদের উদ্দেশ্যে সাধারন সতর্কতা ও জারি করা হয়েছে ইতিমধ্যেই। যতটা সম্ভব ঘরের মধ্যে থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ কঠোরভাবে মেনে চলার আবেদন করা হয়েছে। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর যথাক্রমে +91 9907956705 ও 03592281007৷ ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
প্রশাসন আশা করছে সকলের সহযোগিতায় দ্রুত এবং নিরাপদে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Landslide: লাচেনে ভয়াবহ ধস, বন্ধ রাস্তা-যানচলাচল! পর্যটকদের নামিয়ে আনার জরুরি চেষ্টা, চালু হেল্পলাইন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল