TRENDING:

Orange Alert For Thunderstorm: তুমুল দুর্যোগের আশঙ্কায় কাঁপছে বাংলা, ৬০ কিমি গতিতে প্রবল হাওয়া, ঝড়-বৃষ্টিতে তোলপাড় জেলার পর জেলা

Last Updated:
Orange Alert For Thunderstorm: রাতারাতি বদলে যাচ্ছে আবহাওয়া, দক্ষিণের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা! ভিজবে এই জেলাগুলি!
advertisement
1/6
দুর্যোগের আশঙ্কায় কাঁপছে বাংলা, ৬০ কিমি গতিতে প্রবল হাওয়া, ঝড়-বৃষ্টিতে তোলপাড়
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : পূর্বাভাস অনুসারে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তন হতে দেখা যাচ্ছে। দেখা মিলছে বৃষ্টির। ‌ ক্রমাগতই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন।
advertisement
2/6
জেলায়, জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। একটানা সাতদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
জেলা পুরুলিয়ায় হচ্ছে ঝড়-বৃষ্টি। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটাই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। সোমবার জেলা পুরুলিয়ার সম্ভাব্য তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে জেলা জুড়ে। আবহাওয়ার খামখেয়ালীতে জেরবার জেলাবাসী।
advertisement
4/6
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
advertisement
5/6
দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভবনা দেখা দিয়েছে। ‌দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মোটের উপর উত্তরের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজবে উত্তরে বেশিরভাগ জায়গা।
advertisement
6/6
সোমবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বলে পূর্বাভাস মিলেছে। ‌বৃষ্টির পাশাপাশি দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি আবার কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার অনেকটাই বদল ঘটতে দেখা যাচ্ছে।Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Orange Alert For Thunderstorm: তুমুল দুর্যোগের আশঙ্কায় কাঁপছে বাংলা, ৬০ কিমি গতিতে প্রবল হাওয়া, ঝড়-বৃষ্টিতে তোলপাড় জেলার পর জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল