TRENDING:

SIR: ট্রাইব্যুনালের ফর্ম জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র কালনা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত ২

Last Updated:

SIR: ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা কালনা মহকুমা শাসকের দফতর চত্বরে। ঘটনায় আহত হয়েছেন দু'জন। ঘটনার জেরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, সায়নী সরকার: ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা কালনা মহকুমা শাসকের দফতর চত্বরে। ভিড় এতটাই বেড়ে যায় যে ভিড়ের চাপে হুড়োহুড়ি ও ঠেলাঠেলিতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় আহত হয়েছেন দু’জন। ঘটনার জেরে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।
ট্রাইব্যুনালের ফর্ম জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র কালনা
ট্রাইব্যুনালের ফর্ম জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র কালনা
advertisement

কালনা মহকুমার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ সোমবার সকাল থেকেই মহকুমা শাসকের দফতরের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। তবে এদিন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলায় ট্রাইব্যুনালের কাজ সকালের দিকে স্থগিত রাখা হয়েছিল। বিকেল চার’টে নাগাদ রাজনৈতিক কর্মসূচি শেষ হলে ট্রাইব্যুনালের ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়। গেট খোলার সঙ্গে সঙ্গে সবাই আগে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় চরম বিশৃঙ্খলা ও ঠেলাঠেলি। ভিড়ের চাপে ও ঠেলাঠেলির মাঝে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান বেশ কয়েকজন আবেদনকারী। ঘটনায় আহত হন এক বৃদ্ধ ও এক মহিলা।

advertisement

আরও পড়ুনঃ আপনার নখে কি ‘এই’ দাগ রয়েছে…! কিন্তু এটি প্রাণঘাতী ক্যানসারের লক্ষণ হতে পারে, আজই সাবধান হন

প্রত্যক্ষদর্শীদের দাবি, হুড়োহুড়ি এতটাই বেড়ে যায় যে মাটিতে পড়ে যাওয়া ব্যক্তিদের ওপর দিয়েই মানুষজন হুড়মুড়িয়ে চলে যায়। ফলে একজন বৃদ্ধ এবং এক মহিলা গুরুতর আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশকর্মীরা তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে নামেন। আহতদের উদ্ধার করে ভিড় থেকে সরিয়ে নিয়ে আসা হয় ফাঁকা জায়গায় এবং পুলিশকর্মীরাই তাঁদের মাথায় জল ঢেলে প্রাথমিক শুশ্রূষা করেন। পরে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

advertisement

আরও পড়ুনঃ ৯০ বছরের পুরনো বাড়িতে কাটান ছোট্ট ছুটি, কালিম্পংয়ে লুকিয়ে থাকা ‘এই’ ঠিকানা চূড়ান্ত রোম্যান্টিক, ঘুরে আসুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

আবেদনকারীদের অভিযোগ, যথাযথ কোনও পরিকল্পনা ও পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই বিকেলবেলায় আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু করায় এই ঘটনার সৃষ্টি হয়েছে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকায় গেট খোলার সঙ্গে সঙ্গে সবাই ভিতরে যাওয়ার চেষ্টা করছিল, ফলে হুড়োহুড়ি পড়ে যায়। প্রশাসনের আরও সচেতন হওয়া উচিত ছিল বলে দাবি আবেদনকারীদের।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
SIR: ট্রাইব্যুনালের ফর্ম জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র কালনা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল