advertisement

West Medinipur Poet: চিঠির ব্যাগে কবিতার ছোঁয়া, সীমান্ত এলাকার 'মাটি'র ভাষায় সাড়া ফেলছেন কেশিয়াড়ির পরেশ

Last Updated:

West Medinipur Poet: মাটির ভাষায় কবিতা চর্চা করে জনপ্রিয় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের কানপুর এলাকার ডাককর্মী পরেশ বেরা! বড় বড় সাহিত্য সভার জৌলুশ নয়, পরেশের হাতিয়ার গ্রাম বাংলার গন্ধ মাখা সহজ ভাবনা

+
নিজের

নিজের লেখা বই হাতে পরেশ

কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সাহিত্যের আঙিনায় কতই না ভাষার কারুকাজ। কেউ লেখেন তৎসম শব্দের ভারে ভারী ভাষায়, কেউ বা চলিত বাংলায়। কিন্তু পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের কানপুর এলাকার ডাককর্মী পরেশ বেরার কলম চেনে শুধুই মাটির ভাষা। বাংলা ও ওড়িশা সীমান্তবর্তী এলাকার সেই আটপৌরে, ঘরোয়া ভাষাতেই তিনি বুনে চলেছেন তাঁর কবিতার কথকতা।
পেশায় পোস্ট অফিসের কর্মী পরেশ ছোটবেলা থেকেই লিখতে ভালবাসতেন। কিন্তু তাঁর লক্ষ্য ছিল, তথাকথিত ‘শুদ্ধ’ সাহিত্যের সীমানা ছাড়িয়ে মানুষের মনের গহীনে পৌঁছানো। সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামে থাকার সুবাদে তিনি খুব কাছ থেকে দেখেছেন, সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম, তাঁদের হাসি-কান্না আর অপ্রাপ্তির গল্প। পরেশ বেরা মনে করেন, গালভরা কঠিন শব্দ অনেক সময় সাধারণ মানুষের কাছে সাহিত্যের রস পৌঁছে দিতে বাধা হয়ে দাঁড়ায়। তাই গ্রামের মানুষের সহজ-সরল চাওয়া-পাওয়া আর তাঁদের একান্ত নিজস্ব ঘরোয়া বুলিকেই তিনি কবিতার অলঙ্কার করেছেন।
advertisement
ইতিমধ্যেই পরেশ বেরার এই মেঠো ভাষায় লেখা কবিতার বই প্রকাশিত হয়েছে, যা স্থানীয় স্তরে বেশ সমাদর কুড়িয়েছে। তাঁর কবিতার ছত্রে ছত্রে উঠে আসে সীমান্ত এলাকার মানুষের যাপনের ছবি। কবি নিজেই জানাচ্ছেন, “আমি চেয়েছিলাম আমার কথাগুলো যেন একেবারে সাধারণ মানুষের মুখের কথা হয়ে ওঠে। তাঁরা যেন খুব সহজেই নিজের জীবনের প্রতিচ্ছবি আমার কবিতার মধ্যে খুঁজে পান।” পেশাগত দায়বদ্ধতা সামলে অবসর সময়টা শব্দ আর ছন্দের চর্চাতেই বুঁদ হয়ে থাকেন পরেশ বেরা । বড় বড় সাহিত্য সভার জৌলুস নয়, গ্রাম বাংলার গন্ধ মাখা সহজ ভাবনার জয়গান গেয়েই এগিয়ে চলেছেন পরেশ বেরা। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পাঠক সমাজও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Medinipur Poet: চিঠির ব্যাগে কবিতার ছোঁয়া, সীমান্ত এলাকার 'মাটি'র ভাষায় সাড়া ফেলছেন কেশিয়াড়ির পরেশ
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement