TRENDING:

West Midnapore News: কন্যা সন্তান রক্ষা এবং বেটি বাঁচাও বেটি পড়াও বার্তা দিতে সাইকেল যাত্রা দুই যুবকের

Last Updated:

কন্যা সন্তান বাঁচানোর বার্তা দিতে অন্ধ্রপ্রদেশ থেকে নেপালের কাঠমাণ্ডু সাইকেলে যাত্রা দুই যুবকের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: বেটি বাঁচাও বেটি পড়াও এবং কন্যা সন্তান রক্ষার বার্তা দিতে অন্ধ্রপ্রদেশের ভাইজাগ থেকে নেপালের উদ্দেশ্যে সাইকেল যাত্রা ২ যুবকের। বেশ কয়েকদিন ধরে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বাংলা সহ একাধিক রাজ্য পার হয়ে তারা পৌঁছবে নেপালে। দুই যুবকের এই চিন্তা ভাবনাকে কুর্ণিশ জানিয়েছেন সকলে।
advertisement

প্রসঙ্গত দিকে দিকে কন্যা সন্তানদের হত্যার মতো ঘটনা ঘটছে। পাশাপাশি দেশজুড়ে নারী, ধর্ষণ খুনের ঘটনা বেড়ে চলেছে। তবে কন্যা সন্তান রক্ষা এবং মেয়েদের পড়াশোনায় সাধারণ মানুষকে বেশি করে উদ্বুদ্ধ করতে দুই যুবকের অন্ধ্রপ্রদেশ থেকে নেপালের উদ্দেশ্যে সাইকেল নিয়ে যাত্রা।সামান্য কিছু খাবার-দাবার আসবাবপত্র এবং সাইকেলের সামনে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে অন্ধপ্রদেশের ভাইজাগ থেকে নেপালের উদ্দেশ্যে সাইকেল নিয়ে যাত্রা দুজনের।

advertisement

দুই যুবক জানিয়েছেন, বর্তমান দিনে মেয়েদের উপরে হিংসা বেড়ে যাচ্ছে। দিন দিন মানুষের মধ্যে মেয়েদের প্রতি ধারণা বদলাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আনতে এই সাইকেল যাত্রা। এক মাসেরও বেশি সময় লাগবে সাইকেলে নেপাল পৌঁছতে। রাস্তায় সাধারণ মানুষকে নিজের মতো করেই সচেতন করছেন দুই যুবক।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

Ranjan Chanda

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: কন্যা সন্তান রক্ষা এবং বেটি বাঁচাও বেটি পড়াও বার্তা দিতে সাইকেল যাত্রা দুই যুবকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল