TRENDING:

West Midnapore News: ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় এক যুবকের ২০ বছরের কারাদণ্ড 

Last Updated:

Midnapore News: ১৫ জনের সাক্ষ্য গ্রহণের পর অবশেষে মিঠুনকে দোষী সাব্যস্ত করেন বিচারক এবং ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষনা করেন বিচারক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পার্থ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর: ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল আদালত। মিঠুন করণ নামে ওই অভিযুক্তের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন মেদিনীপুর পকসো কোর্টের বিচারক তানিয়া ঘোষ। একই সঙ্গে ওই আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই নির্যাতিতা শিশুর ভবিষ্যতের জন্য ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
advertisement

পকসো কোর্টের সরকারি আইনজীবী গৌতম মল্লিক বলেন, ‘‘শুক্রবার দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর আসামি মিঠুন করণকে দোষী সাব্যস্ত করেন বিচারক।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৬ সালের পয়লা এপ্রিল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক ছয় বছরের শিশুকন্যাকে তার বাড়িতে একা পেয়ে মিঠুন করণ নামে এক প্রতিবেশী ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই নাবালিকা শিশুকন্যার চিৎকার শুনে ছুটে আসেন তার মা। মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তিনি। প্রথমে নাবালিকাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ১২ দিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠে শিশুকন্যাটি।"

advertisement

আরও পড়ুন :  ১৪ দফা দাবি নিয়ে ফরাক্কাতে NTPC গেটে বিক্ষোভ দেখাল CITU শ্রমিক সংগঠন 

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গড়বেতা থানার পুলিশ। সেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫১১ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। দীর্ঘ ৬ বছর ধরে চলে বিচার প্রক্রিয়া। ১৫ জনের সাক্ষ্য গ্রহণের পর অবশেষে মিঠুনকে দোষী সাব্যস্ত করেন বিচারক এবং ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় এক যুবকের ২০ বছরের কারাদণ্ড 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল