TRENDING:

Adhir Chowdhury: মুর্শিদাবাদে এবার বড় 'খেলা', লোকসভায় পরাজিত 'রবিনহুড' কামব্যাক করবেন বিধানসভায়? অধীরের চমকদার প্ল্যান

Last Updated:

Adhir Chowdhury: তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে এবার মুর্শিদাবাদের বহরমপুরে নতুন উদ্যমে মাঠে নামলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভোটের প্রচারের মাঝেই ফুটবলে শট মেরে খেলায় মাততে দেখা গেল তাঁকে, যা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর, কৌশিক অধিকারী: তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে। এবার মুর্শিদাবাদের পুরোনো মাটি ফিরে পেতে মাঠে নামলেন অধীর চৌধুরী। খেলা হবে ভাবনা নিয়ে ফুটবলে শর্ট মেরে খেলায় মাতলেন বহরমপুর বিধানসভার কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। লোকসভা ভুলে চেনা ছন্দে এবার মাঠে নামলেন অধীর চৌধুরী। বহরমপুরের চেনা ছবিটা কিছুটা অন্যরকম ধরা দিল। ভোটের বাদ্যি বেজে গিয়েছে, আর সেই রণক্ষেত্রে নামার আগে মঙ্গলবার সকালে একেবারে চনমনে মেজাজে পাওয়া গেল বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে।
advertisement

এদিন সকালে স্রেফ ভোট চাওয়া নয়, খেলা আর আড্ডার মেজাজেই প্রচারের সলতে পাকানো শুরু করলেন ‘বহরমপুরের রবিনহুড’। এদিন সকালে অধীর পৌঁছে যান শহরের পরিচিত ওয়াইএমএ (YMA) ময়দানে। সেখানে তখন প্রাতর্ভ্রমণকারী থেকে শুরু করে একদল যুবক ফুটবল খেলায় মত্ত। রাজনীতির ময়দানের পোড়খাওয়া খেলোয়াড়কে হাতের কাছে পেয়ে উৎসাহিত হয়ে পড়েন ফুটবলপ্রেমীরাও। ফুটবল পায়ে নিয়ে জোরাল শট মারলেন তিনি। মুহূর্তের জন্য রাজনীতির ময়দান যেন মিশে গেল খেলার মাঠের ঘাসে। মাঠের সৌজন্য বিনিময় সেরে সেখান থেকে সোজা পায়ে হেঁটে স্বর্ণময়ী বাজারের দিকে রওনা দেন।

advertisement

আরও পড়ুনঃ বাঘমুন্ডির জনসভা থেকে ছৌ শিল্পীদের জন্য বড় পদক্ষেপ, অভিষেকের ঘোষণায় খুশি হাজার হাজার শিল্পী

View More

সেরা ভিডিও

আরও দেখুন
খড়গ্রামে এবার বিজেপির মহিলা প্রার্থী, সংসার সামলে রাজনীতির ময়দানে মিতালি
আরও দেখুন

বাজারের ভিড়ে মিশে গিয়ে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। বাজার সংলগ্ন এলাকাতেই এদিন কংগ্রেসের একটি নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন অধীরবাবু। সব মিলিয়ে, মঙ্গলবার সকালের বহরমপুর দেখল এক ‘অন্য’ অধীরকে— যিনি একইসঙ্গে খেলোয়াড়, আবার একইসঙ্গে ঘরের লোক।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Chowdhury: মুর্শিদাবাদে এবার বড় 'খেলা', লোকসভায় পরাজিত 'রবিনহুড' কামব্যাক করবেন বিধানসভায়? অধীরের চমকদার প্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল