TRENDING:

WB Elections 2026: খড়গ্রামে এবার বিজেপির মহিলা প্রার্থী, সংসার সামলে রাজনীতির ময়দানে মিতালি

Last Updated:

সাধারণ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন বিজেপির প্রার্থী মিতালী মাল। সংসার সামলে ভোটযুদ্ধে। প্রচারে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার বার্তার পাশাপাশি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: খড়গ্রাম বিধানসভায় এবার পদ্ম ফুল ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। খড়গ্রামের গৃহবধূ মিতালী মালকে প্রার্থী করে গেরুয়া শিবির। দিনরাত এক করে মাঠে ময়দানে নেমে ভোট প্রচার করছেন তিনি। গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে মিতালি।
advertisement

রাজ্য বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় নাম না থাকায় খড়গ্রাম বিধানসভা কেন্দ্র ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। দলীয় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে খড়গ্রামের এক গৃহবধূ মিতালি মালকে। দ্বিতীয় দফায় তালিকাতে মহিলাদের উপর ভরসা করেই খড়গ্রামে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। তাই সাধারণ গৃহবধূকে বেছে নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভা এলাকায় ভোটের আবহে ক্রমশ তুঙ্গে উঠেছে রাজনৈতিক প্রচার। বালিয়া অঞ্চল-সহ বিভিন্ন গ্রামে শাসক ও বিরোধী, দুই প্রধান দলের প্রার্থীদের জোরদার প্রচারে সরগরম হয়ে ওঠে এলাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খড়গ্রামে এবার বিজেপির মহিলা প্রার্থী, সংসার সামলে রাজনীতির ময়দানে মিতালি
আরও দেখুন

বিজেপি প্রার্থী মিতালি মাল দিনের শুরুতেই রায়পুরের মনসা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এর পর গ্রামে গ্রামে ঘুরে, বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে দেখা যায় তাঁকে। দুর্নীতিমুক্ত বাংলা গড়ার বার্তার পাশাপাশি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে ভোটের আবেদন জানান বিজেপি প্রার্থী। সাধারণ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
WB Elections 2026: খড়গ্রামে এবার বিজেপির মহিলা প্রার্থী, সংসার সামলে রাজনীতির ময়দানে মিতালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল