TRENDING:

West Medinipur Tea Stall: চায়ের সঙ্গে কবিতা ফ্রি! দোকান ছোট হলেও চিন্তাভাবনা বিরাট, ব্যতিক্রমী ভিড়ে জমাটি আসর মেদিনীপুরে

Last Updated:

West Medinipur Tea Stall: চায়ের দোকানে শুধু আড্ডা নয়, এবার মিলবে কবিতার ছোঁয়াও। মেদিনীপুরের এক ছোট চায়ের দোকানদার শুরু করেছেন এক অসামান্য উদ্যোগ—চায়ের সঙ্গে কবিতা ফ্রি! অভিনব এই ভাবনায় মজেছেন সাহিত্যপ্রেমী থেকে সাধারণ মানুষ। বিশদ জানুন এই ব্যতিক্রমী দোকান সম্পর্কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চায়ের সঙ্গে বিস্কুট নয়—এখানে চায়ের সঙ্গে কবিতা। ব্যস্ত জীবনের ক্লান্তি থামিয়ে দেওয়া এমনই এক অন্যরকম ঠিকানা গড়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত তিন নম্বর ধনেশ্বরপুরে। রাস্তার ধারে ছোট্ট একটি চায়ের দোকান, আর তার মধ্যমণি শংকর কৈলা—যিনি এক হাতে চা বানান, অন্য হাতে ছড়িয়ে দেন কবিতার আবেশ।
advertisement

দোকানটি আকারে ছোট হলেও প্রতিদিন সেখানে জমে ওঠে এক ব্যতিক্রমী আসর। কেতলিতে চা ফুটতে ফুটতেই শংকরের কণ্ঠে ভেসে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ কিংবা পৌরাণিক কবিতার পঙ্‌ক্তি। গত প্রায় ৩০ বছর ধরে এইভাবেই চলছে তাঁর জীবন—চা আর কবিতার যুগলবন্দি।কেউ আসে শুধু এক কাপ চা খেতে, কেউ আসে কবিতা শুনতে। কেউ টাকা দিয়ে তাড়াতাড়ি চলে যায়, কেউ আবার মুগ্ধ হয়ে বসে থাকে দীর্ঘ সময়। আবার কারও মুখে বিরক্তির ছাপও দেখা যায়। সবই হাসিমুখে গ্রহণ করেন শংকর। তাঁর চোখে কবিতা কোনও প্রদর্শন নয়, কবিতা তাঁর নিঃশ্বাস।

advertisement

আরও পড়ুন: IIT Kharagpur-Oil India-র মেগা চুক্তি! ক্যাম্পাসের প্ল্যান্টেই তৈরি হবে সস্তার রান্নার বায়োগ্যাস-সার, বৈপ্লবিক পরিবর্তনের পথে রাজ্য

শংকর কৈলা বলেন, “যতদিন বাঁচব, কবিতা আবৃত্তি করেই বাঁচতে চাই। মৃত্যুর সময় যদি কবিতা বলতে বলতে যেতে পারি, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।” চায়ের দোকানের বাইরেও তাঁর পরিচয় আছে। অভিনয় করেছেন একাধিক নাটকে, ধারাবাহিকে। অংশ নিয়েছেন বহু পৌরাণিক যাত্রায়। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল বড় আবৃত্তিকার হওয়ার। সেই স্বপ্ন হয়ত মঞ্চে বড় আকারে পূরণ হয়নি, কিন্তু প্রতিদিন মানুষের সামনে কবিতা পৌঁছে দেওয়াই তাঁর কাছে পরম প্রাপ্তি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এই দোকান শুধু রুজি রোজগারের জায়গা নয়, শংকরের কাছে এটি কবিতার আশ্রয়। সংসারের দায়িত্ব অনেকটাই কমলেও কবিতা ছাড়া জীবন কল্পনাই করতে পারেন না তিনি। পাশে রয়েছেন বন্ধু ও সাহিত্যগুরু প্রদীপ কুমার রাউত—যাঁর সাহচর্য তাঁর কণ্ঠে এনে দেয় আরও গভীরতা। পিংলার পথে হাঁটতে হাঁটতে যদি কখনও কেটলির ভাপের সঙ্গে ভেসে আসে কবিতার পঙ্‌ক্তি—বুঝে নিতে হয়, সেটাই শংকর কৈলার চায়ের দোকান। যেখানে চা শুধু পানীয় নয়, চা সেখানে কবিতার বাহন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur Tea Stall: চায়ের সঙ্গে কবিতা ফ্রি! দোকান ছোট হলেও চিন্তাভাবনা বিরাট, ব্যতিক্রমী ভিড়ে জমাটি আসর মেদিনীপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল