advertisement

IIT Kharagpur: IIT Kharagpur-Oil India-র মেগা চুক্তি! ক্যাম্পাসের প্ল্যান্টেই তৈরি হবে সস্তার রান্নার বায়োগ্যাস-সার, বৈপ্লবিক পরিবর্তনের পথে রাজ্য

Last Updated:

IIT Kharagpur: আইআইটি খড়গপুর ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হল এক ঐতিহাসিক চুক্তি। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই বর্জ্য থেকে তৈরি হবে রান্নার গ্যাস ও জৈব সার। এই প্রজেক্টের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জ্বালানি সাশ্রয়ে দিশা দেখাবে খড়গপুর আইআইটি।

আইআইটি খড়গপুরের সঙ্গে চুক্তি
আইআইটি খড়গপুরের সঙ্গে চুক্তি
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পরিবেশবান্ধব উন্নয়ন ও পরিষ্কার জ্বালানি ব্যবস্থার দিকে বড় পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর ও অয়েল ইন্ডিয়া লিমিটেড। ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬-এ দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে একটি আধুনিক কমপ্রেসড বায়োগ্যাস (CBG) প্ল্যান্ট স্থাপন করা হবে।
গোয়ায় আয়োজিত এই আন্তর্জাতিক শক্তি সম্মেলনে আইআইটি খড়গপুরের পক্ষ থেকে ক্যাম্পাস ও কমিউনিটি ডেভেলপমেন্টের ডিন অধ্যাপক ব্রজেশ দুবে এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) রঞ্জন গোস্বামী এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অয়েল ইন্ডিয়া ও তাদের গ্রিন এনার্জি শাখা ওআইএল গ্রিন এনার্জি লিমিটেডের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
এই প্রকল্পের মূল লক্ষ্য হল বর্জ্যকে সম্পদে রূপান্তর করা। আইআইটি খড়গপুর ক্যাম্পাস থেকে উৎপন্ন জৈব বর্জ্য প্রক্রিয়াকরণ করে তৈরি হবে পরিষ্কার বায়োগ্যাস, যা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। পাশাপাশি উৎপন্ন হবে জৈব সার, যা কৃষিকাজে সহায়ক হবে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা কমবে, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও এই প্রকল্পটি গবেষণা ও উদ্ভাবনের একটি ‘লাইভ ল্যাবরেটরি’ হিসেবে কাজ করবে। শিক্ষার্থী ও গবেষকরা এখানে নতুন প্রযুক্তি, স্টার্টআপ ভাবনা এবং টেকসই উন্নয়নের মডেল তৈরি করার সুযোগ পাবেন। আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তীর মতে, এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য শহর ও ক্যাম্পাসের জন্য একটি অনুসরণযোগ্য মডেল হয়ে উঠবে। শিল্প ও শিক্ষাক্ষেত্রের এই যৌথ উদ্যোগ পরিবেশ রক্ষা ও শক্তি উৎপাদনে নতুন দিশা দেখাবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
IIT Kharagpur: IIT Kharagpur-Oil India-র মেগা চুক্তি! ক্যাম্পাসের প্ল্যান্টেই তৈরি হবে সস্তার রান্নার বায়োগ্যাস-সার, বৈপ্লবিক পরিবর্তনের পথে রাজ্য
Next Article
advertisement
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
  • সোনার দাম কি ৭০ হাজারে নামবে?

  • বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন

  • জানলে ভাল লাগবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement