TRENDING:

Assembly Elections 2026: ১৯৩টি ‘ক্রিটিকাল বুথে’ কড়া নজর! জেলা জুড়ে ৩৪টি নাকা চেকিং পয়েন্ট, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে পাহাড়ে বাড়তি সতর্কতা

Last Updated:

West Bengal Assembly Elections 2026: ১৯৩টি ‘ক্রিটিকাল বুথে’ নজর, জোরদার নিরাপত্তা, প্রযুক্তির ব্যবহার- ভোটের দিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দার্জিলিংয়ে আগেভাগেই বাড়তি সতর্কতা নিচ্ছে নির্বাচন কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্যঃ আসন্ন ভোটের আগে দার্জিলিং জেলায় বাড়তি সতর্কতা নিচ্ছে নির্বাচন কমিশন। বিশেষ করে যেসব বুথকে ‘ক্রিটিকাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলির উপর বাড়তি নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সমীক্ষা চালিয়ে এমন বুথগুলিকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে, যাতে ভোটের দিন কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার পাঁচটি বিধানসভা মিলিয়ে মোট ১৯৩টি বুথকে ‘ক্রিটিকাল বুথ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বুথগুলিতে ভোটের হার গড়ের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি বা কম হওয়ায় সেগুলিকে বিশেষ নজরে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের মতে, যেখানে গড় ভোটের হারের তুলনায় ১৫ শতাংশ কম বা বেশি ভোট পড়ে, সেই বুথগুলিই ক্রিটিকাল হিসেবে ধরা হয়।

advertisement

আরও পড়ুনঃ ভোটের আবহে মিটল আয়ের চিন্তা! ২১ মাস পর খুলল চোপড়ার চা বাগান, ইদের আগে শ্রমিকদের মুখে হাসি

প্রশাসন জানিয়েছে, বেআইনি লেনদেন, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও অবৈধ সামগ্রী নিয়ে যাতায়াত রুখতে জেলা জুড়ে ৩৪টি নাকা চেকিং পয়েন্ট বসানো হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনা ও আধাসেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই ৫০ কোম্পানি বাহিনী পৌঁছে গিয়েছে এবং আরও কয়েকটি কোম্পানি আসার কথা রয়েছে।

advertisement

View More

এই প্রসঙ্গে জেলাশাসক সুনীল আগারওয়াল বলেন, “যেসব বুথগুলিতে ভোটের শতাংশ গড়ের তুলনায় অস্বাভাবিকভাবে ওঠানামা করেছে, সেগুলিকেই আমরা ক্রিটিকাল বুথ হিসেবে চিহ্নিত করেছি। সেখানে বাড়তি নজরদারি থাকবে। আমাদের লক্ষ্য একটাই— সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করা।”

এদিকে পাহাড়ি এলাকার ভৌগোলিক চ্যালেঞ্জও প্রশাসনের সামনে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। শ্রীখোলার মতো দুর্গম বুথে ভোটকর্মীদের দু’দিন আগে রওনা দিতে হবে। অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় ওয়েবকাস্টিং সম্ভব না হওয়ায় সেখানে ভিডিও রেকর্ডিং, স্যাটেলাইট ফোন ও আরটি সেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিশ্চিহ্ন হচ্ছে মৌমাছির বংশ, মাথায় হাত চাষিদের! মোকাবিলার উপায় বলে দিলেন বিশেষজ্ঞ
আরও দেখুন

সব মিলিয়ে, দার্জিলিং জেলায় প্রায় ১১ লক্ষ ৪৮ হাজার ভোটার এবং ১৪৬৫টি বুথে ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। ক্রিটিকাল বুথে বাড়তি নজরদারি, নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তির ব্যবহার— সব কিছু মিলিয়ে এবার শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: ১৯৩টি ‘ক্রিটিকাল বুথে’ কড়া নজর! জেলা জুড়ে ৩৪টি নাকা চেকিং পয়েন্ট, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে পাহাড়ে বাড়তি সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল