TRENDING:

West Bardhaman News: দীর্ঘদিন জ্বর ভোগ, চিকিৎসকের কাছে যেতেও গাফিলতি! দুর্গাপুরে মর্মান্তিক মৃত্যু ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির, এলাকায় আতঙ্ক

Last Updated:
West Bardhaman News: জ্বর দীর্ঘস্থায়ী হলে বারবার সতর্ক করা হয়। এছাড়াও গরমের মরশুম শুরুর মুখে সাবধানে থাকতে বলা হয়। তা সত্ত্বেও চিকিৎসকের কাছে যেতে অনীহা। ডেঙ্গি আক্রান্তের মর্মান্তিক মৃত্যু দুর্গাপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে সুডার আধিকারিকরা।
advertisement
1/5
চিকিৎসকের কাছে যেতে অনীহা, দুর্গাপুরে ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির মৃত্যুতে আতঙ্ক
দীর্ঘদিন ধরে জ্বর ভোগ করছিলেন। কিন্তু অসুস্থতায় বেশি আমল দেননি। তার জেরে হল মর্মান্তিক পরিণতি। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত ব্যক্তির নাম মনোজ কুমার দাস।
advertisement
2/5
জানা গিয়েছে, তিনি পানাগড়ে একটি ওষুধের দোকানে কাজ করতেন। প্রায় বেশ কিছুদিন ধরে তিনি জ্বর ভোগ করছিলেন এবং বাইরে থেকে ওষুধ কিনে খাচ্ছিলেন। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। এরপরেই তিনি গুরুতরকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
3/5
কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকরা তাঁকে শেষরক্ষা করতে পারেননি। গত ১৫ মার্চ তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছিল। ফলে পরিস্থিতি আরও জটিল হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি উল্লেখ করা হয়েছে।
advertisement
4/5
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়। অন্যদিকে খবর পাওয়ার পরে এলাকায় হাজির হন নগর উন্নয়ন দফতরের আধিকারিক এবং দুর্গাপুর পৌরসভার কর্মীরা। পুরো এলাকাটি স্যানিটাইজ করা হয়। স্প্রে করা হয়। এই বিষয়ে দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জিও ডেঙ্গির কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
advertisement
5/5
তবে মৃত ব্যক্তি যে চিকিৎসায় নিজে থেকে গাফিলতি করেছেন, তা পরিবারের সদস্যদের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে প্রশাসনের তরফ থেকে জ্বর হলে বা জ্বর একদম-দু'দিনের বেশি স্থায়ী হলে সতর্ক হওয়া এবং চিকিৎসকের কাছে যাবার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয়রা বিভিন্ন এলাকায় মশা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: দীর্ঘদিন জ্বর ভোগ, চিকিৎসকের কাছে যেতেও গাফিলতি! দুর্গাপুরে মর্মান্তিক মৃত্যু ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির, এলাকায় আতঙ্ক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল