TRENDING:

WB Assembly Election 2026: তিনবারের বিধায়ককে সরিয়ে কুলটিতে নতুন মুখ তৃণমূলের, শুরু থেকেই কোমর বেঁধে নেমেছেন মন্ত্রীর ভাই! হারানো জমি ফেরাতে জমজমাট লড়াই

Last Updated:
WB Assembly Election 2026: কুলটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণায় বড় চমক দিয়েছে তৃণমূল। তিনবারের জয়ী বিধায়ককে সরিয়ে সেখানে আনা হয়েছে নতুন মুখ। কুলটিতে তৃণমূল প্রার্থী হয়েছেন আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র তথা মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক।
advertisement
1/5
তিনবারের বিধায়ককে সরিয়ে কুলটিতে নতুন মুখ তৃণমূলের, কোমর বেঁধে নেমেছেন মন্ত্রীর ভাই
কুলটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণায় বড় চমক দিয়েছে তৃণমূল। তিনবারের জয়ী বিধায়ককে সরিয়ে সেখানে আনা হয়েছে নতুন মুখ। কুলটিতে তৃণমূল প্রার্থী হয়েছেন আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র তথা মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক।
advertisement
2/5
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই প্রচারে ঝাঁঝ বাড়াতে শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই কুলটি বিধানসভা এলাকায় তিনি প্রচার শুরু করে দিয়েছেন। একইসঙ্গে দলের কর্মী সমর্থকদের নিয়ে করেছেন দেওয়াল লিখন।
advertisement
3/5
কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করেছেন কুলটির তৃণমূল প্রার্থী। প্রচারে বেরিয়ে কুলটির বাস্তবিক সমস্যাগুলি তুলে ধরেন তিনি। এছাড়া এলাকার বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থীর গত পাঁচ বছরের কাজ নিয়েও প্রশ্ন তোলেন।
advertisement
4/5
শুরু থেকেই যেভাবে তৃণমূল প্রার্থী প্রচার ও জনসংযোগে মনোযোগ দিয়েছেন, তাতে তিনি হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন, কুলটি বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের প্রতীকে পুনরুদ্ধার করা তাঁর লক্ষ্য। আর সেভাবেই নির্বাচনের রণনীতি তিনি তৈরি করছেন।
advertisement
5/5
উল্লেখ্য, কুলটি বিধানসভা কেন্দ্রটি ২০০৬ সাল থেকে তৃণমূলের দখলে ছিল। ঘাসফুল প্রতীকে লড়াই করে এখান থেকে তিনবার বিধায়ক হয়েছেন উজ্জ্বল চ্যাটার্জী। যদিও গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। আর এই বিধানসভা নির্বাচনে তাঁর বদলে নিয়ে আসা হয়েছে নতুন মুখ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: তিনবারের বিধায়ককে সরিয়ে কুলটিতে নতুন মুখ তৃণমূলের, শুরু থেকেই কোমর বেঁধে নেমেছেন মন্ত্রীর ভাই! হারানো জমি ফেরাতে জমজমাট লড়াই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল