স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন পরিতোষ মণ্ডল, তাঁর স্ত্রী মেনকা মণ্ডল এবং ছেলে বিশাল মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে জমি ও বাঁশ গাছ নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, সেই বিবাদের জেরেই প্রতিবেশী অভিজিৎ মণ্ডল অভিযুক্তদের সঙ্গে নিয়ে পরিতোষ মণ্ডলের বাড়ির বাঁশ গাছ কেটে বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে পরিতোষ মণ্ডল ও তাঁর পরিবার প্রতিবাদ জানান। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
advertisement
আক্রান্তের পরিবারের ছোট ছেলে ঝন্টু মণ্ডল বলেন, “বাঁশ গাছ চুরির করার প্রতিবাদ করায় অভিযুক্তরা দলবল নিয়ে বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র হাঁসুয়া নিয়ে বাবাকে লক্ষ্য করে প্রথমে আক্রমণ করে, তাঁকে বাঁচাতে গেলে মা এবং দাদাকেও বেধড়ক মারধর করা হয়। তিনজনেই গুরুতর জখম হন।”
এদিকে এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনায় বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের একাংশ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় যাতে আর কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।






