TRENDING:

Jalpaiguri News: অর্ধ পচাগলা অবস্থা...! মাটিয়ালির চা বাগান থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধার, আতঙ্কিত শ্রমিকরা

Last Updated:

Jalpaiguri News: চা বাগান থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধার। এদিন চা পাতা তোলার সময় লেপার্ডের দেহটি দেখতে পান শ্রমিকরা। ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ চা বাগান থেকে একটি লেপার্ডের অর্ধ পচাগলা দেহ উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগানের ৮ এ সেকশন থেকে লেপার্ডের দেহ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
চা বাগান থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধার
চা বাগান থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধার
advertisement

জানা যাচ্ছে, এদিন দুপুরে চা বাগানে শ্রমিকেরা চা পাতা তোলার কাজ করার সময় ওই লেপার্ডের দেহ দেখতে পান। একথা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর পেয়ে ওই এলাকায় হাজির হন বাগানের কর্মীরা। এরপর বাগানের তরফ থেকে বড়দিঘি বিট অফিসে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ দামোদরে স্নান করতে নেমে অঘটন! বর্ধমানের দুই কিশোরের মর্মান্তিক পরিণতি, উদ্ধার নিথর দেহ

advertisement

বনকর্মীরা ঘটনাস্থলে এসে লেপার্ডের দেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা যায়, মৃত লেপার্ডটি অপ্রাপ্তবয়স্ক। ২-৩ দিন আগেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এদিনই লেপার্ডটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
রাজসুখ ভুলে গ্রামগঞ্জে প্রচার, তমলুকের দীপেন্দ্র নারায়ণ এখন আগে তৃণমূল প্রার্থী, পরে রাজবাড়ির সদস্য
আরও দেখুন

উল্লেখ্য, মাটিয়ালির বড়দিঘি চা বাগান লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন হওয়ায় মাঝেমধ্যেই হাতি, লেপার্ড, বাইসন সহ অন্যান্য বন্যপ্রাণীরা চা বাগানে চলে আসে। এর আগেও এই চা বাগানে কাজ করার সময় লেপার্ড হানায় আহত হয়েছেন বেশ কয়েকজন চা বাগান শ্রমিক। এবার এখান থেকেই উদ্ধার হল এক অপ্রাপ্তবয়স্ক লেপার্ডের মৃতদেহ। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: অর্ধ পচাগলা অবস্থা...! মাটিয়ালির চা বাগান থেকে লেপার্ডের মৃতদেহ উদ্ধার, আতঙ্কিত শ্রমিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল