advertisement

West Bengal Assembly Election 2026: রাজসুখ ভুলে গ্রামগঞ্জে প্রচার, তমলুকের দীপেন্দ্র নারায়ণ এখন আগে তৃণমূল প্রার্থী, পরে রাজবাড়ির সদস্য

Last Updated:

West Bengal Assembly Election 2026: রাজবাড়ির এই সদস্য নিজের প্রচারে রাজসুখ ভুলে ভোট প্রার্থী হয়ে পৌঁছে যাচ্ছেন গ্রামেগঞ্জে সাধারণ মানুষের দরজায়।

+
তমলুকের

তমলুকের দীপেন্দ্র নারায়ণ রায়

তমলুক, সৈকত শী: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। যদিও শাসকদল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলি সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি। শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন তমলুকের রাজবাড়ির সদস্য ড. দীপেন্দ্র নারায়ণ রায়। তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তিনি পার্টি হিসেবে দলীয় টিকিট পেয়েছেন। আর তারপরেই প্রচার ব্যস্ততা লক্ষ্য করা গেল।
রাজ্য তথা দেশজুড়ে তমলুক রাজবাড়ি সাধারণ মানুষের কাছে আলাদাভাবে সমাদৃত। মহাভারতের সংগ্রাম থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তমলুক রাজবাড়ি এক উল্লেখ্যযোগ্য নাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায় তমলুক রাজবাড়ি ঘিরে রচিত হয়েছে। তমলুকের স্বাধীনতা আন্দোলনের নেতা কর্মী তথা স্বদেশের কাছে অন্যতম পীঠস্থান ছিল এই রাজবাড়ি।
স্বদেশিদের সাহায্য করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে জড়িত হওয়ার কারণে এই রাজবাড়ির সদস্যরা বিভিন্ন সময়ে ব্রিটিশ পুলিশের রোষানলে পড়েছেন। এমনকী রাজবাড়ির সদস্যদের ব্রিটিশ পুলিশ জেলেও পাঠিয়েছিল। কালের নিয়মে সময় গড়িয়ে চললে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, ভারতবর্ষে রাজতন্ত্র ছেড়ে গণতন্ত্র  প্রতিষ্ঠিত হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: টার্গেট ‘৮-০’! প্রয়াত মুকুল রায়ের বিধানসভায় জিততে এবার নতুন মুখেই ‘প্রেস্টিজ ফাইট’ তৃণমূলের
কিন্তু এই রাজবাড়ি সদস্যরা যেন কিছুটা পিছনের সারিতেই ছিল ভারতের গণতন্ত্রের ইতিহাসে। সেই ইতিহাস অনেকটাই বদলে দিয়েছেন ডঃ দীপেন্দ্র নারায়ণ রায়। রাজবাড়ির সদস্য হিসেবে তিনিই প্রথম গণতন্ত্রের দলীয় রাজনীতির অংশ হন। এর আগে বেশ কয়েকবার তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর ও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে এবার সরাসরি রাজ্য আইনসভার যাওয়ার সুযোগ পেয়েছেন। শাসকদলের দলীয় প্রার্থী তমলুক বিধানসভার।
advertisement
আরও পড়ুন: ‘মীনাক্ষী-কলতান-সুবর্ণ গোস্বামীরা না থাকলে আজও হয়তো জানতেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে’, বামেদের অপমানে সরব শতরূপ
এ বিষয়ে ডঃ দীপেন্দ্র নারায়ণ রায় জানান, “ভোটে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে। পৌর প্রতিনিধি হিসাবে মানুষের কাজ করেছি। এবার দায়িত্বটা কিছুটা বেড়েছে। কিন্তু মানুষের কাছে ভোট ভিক্ষা করতে যাওয়ার জন্য কোন পিছুটান নেই। বরং এর আগে পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতাটাকেই কাজে লাগাব। প্রচার শুরু করেছি শুধু দলীয় কর্মী সমর্থকের না সাধারণ মানুষের আবেগ কাজ করছে আমি রাজবাড়ি সদস্য হওয়ায়। তাই বিধানসভা নির্বাচনে এই আসনে ১০০ শতাংশ নিশ্চিত আমি জয়লাভ করব।”
advertisement
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সকাল থেকে রাত্রি পর্যন্ত চলছে প্রচার। রাজবাড়ির এই সদস্য নিজের প্রচারে রাজসুখ ভুলে ভোট প্রার্থী হয়ে পৌঁছে যাচ্ছে না গ্রামেগঞ্জে সাধারণ মানুষের দরজায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
West Bengal Assembly Election 2026: রাজসুখ ভুলে গ্রামগঞ্জে প্রচার, তমলুকের দীপেন্দ্র নারায়ণ এখন আগে তৃণমূল প্রার্থী, পরে রাজবাড়ির সদস্য
Next Article
advertisement
Left Front Candidate List: CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল
  • দ্বিতীয় তালিকায় অন‍্যতম চমকপ্রদ নাম আফরিন বেগম

  • তিনি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত

  • বর্তমানে,  তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement