East Bardhaman News: দামোদরে স্নান করতে নেমে অঘটন! বর্ধমানের দুই কিশোরের মর্মান্তিক পরিণতি, উদ্ধার নিথর দেহ
- Reported by:Sayani Sarkar
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: ঠাকুরমার পিছন পিছন দামোদরে স্নান করতে গিয়েছিল চার-পাঁচজন কিশোর-কিশোরী। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ ঠাকুরমার সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল দুই কিশোরের। বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার বৈকুন্ঠপুর দু’নম্বর পঞ্চায়েতের বেচারহাট শ্মশানপাড়া এলাকায় দামোদর নদে স্নান করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অভিজিৎ দাস (১৫) ও আদিত্য দে (১৩)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে অভিজিতের ঠাকুরমা দামোদর নদে স্নান করতে গিয়েছিলেন।সেই সময় তাঁর পিছন পিছন চার-পাঁচজন কিশোর-কিশোরীও নদে স্নান করতে নামে। স্নান শেষে ঠাকুরমা পাড়ে উঠে আসার সময় তাঁর এক সঙ্গী লক্ষ্য করেন কিছুটা দূরে কয়েকজন জলে হাত-পা ছুঁড়ছে। মুহূর্তের মধ্যে বিষয়টি অন্যান্যদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ মালদহে রক্তারক্তি কাণ্ড! বাঁশ চুরির প্রতিবাদ জানানোয় হাঁসুয়া নিয়ে হামলা, আহত একই পরিবারের ৩ জন
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। এক কিশোরীকে কোনক্রমে জীবিত অবস্থায় জল থেকে উদ্ধার করা সম্ভব হলেও, অভিজিৎ ও আদিত্য মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর স্থানীয় বাসিন্দারা যখন তাঁদের উদ্ধার করে উপরে নিয়ে আসেন, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর দামোদরের এই বিপজ্জনক জায়গাগুলিতে নিরাপত্তা এবং সতর্কবার্তা বাড়ানোর দাবি তুলছেন সচেতন নাগরিক মহল। অন্যদিকে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Mar 19, 2026 6:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: দামোদরে স্নান করতে নেমে অঘটন! বর্ধমানের দুই কিশোরের মর্মান্তিক পরিণতি, উদ্ধার নিথর দেহ









