TRENDING:

Assembly Election 2026: সকালে একরূপ, বিকেলে অন্য! দেবাংশুর পা ছোঁয়াতেও গলল না মন, সত্যিই কী রাজনৈতিক সন্ন্যাসের পথে অসিত?

Last Updated:

Assembly Election 2026: তিনবারের বিধায়ক অসিত মজুমদার। দল থেকে টিকিট না পাওয়ার পর তিনি নিজেই জানিয়ে দিলেন, এবার তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর কথায়, “রাজনীতি থেকে সন্ন্যাস নিলাম”। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলী, বনোয়ারীলাল চৌধুরী: চুঁচুড়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানলেন তিনবারের বিধায়ক অসিত মজুমদার। দল থেকে টিকিট না পাওয়ার পর তিনি নিজেই জানিয়ে দিলেন, এবার তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর কথায়, “রাজনীতি থেকে সন্ন্যাস নিলাম।” এই ঘোষণাতেই যেন দীর্ঘদিনের অভিমান আর ক্লান্তি ধরা পড়েছে। ২০১১ সালে রাজ্যের পরিবর্তনের সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রথমবার জিতে রাজনৈতিক জীবনের শুরু করেন তিনি। এরপর পরপর তিনবার বিধায়ক হয়ে এলাকায় নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেছিলেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগও ছিল বেশ ভাল।
News18
News18
advertisement

তবে এবারের নির্বাচনে দল তাঁকে প্রার্থী না করায় স্বাভাবিকভাবেই কিছুটা আক্ষেপের সুর শোনা গিয়েছে তাঁর কথায়। তিনি বলেন, তিনি নিজের কাজে কোনও খামতি রাখেননি বলেই মনে করেন। তবুও দল অন্য কাউকে সুযোগ দিয়েছে, সেটাকে তিনি মেনে নিয়েছেন। দলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন, কারণ তাঁকে তিনবার সুযোগ দেওয়া হয়েছিল। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি একেবারেই পরিষ্কার। আর সক্রিয় রাজনীতিতে থাকতে চান না বলেই জানিয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ তিন দশক পর অধীর চৌধুরীর জীবনে বড় পরিবর্তন! বিধানসভা ভোটে এবার নিজেই প্রার্থী, কেন এই সিদ্ধান্ত? জানিয়ে দিলেন সব

আরও পড়ুনঃ বামের ভোট আর রামে নয়! অভূতপূর্ব স্ট্র্যাটেজি তৈরি করছেন অশোক ভট্টাচার্য! CPIM এবার অন্য মেজাজে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শুভেন্দুর জেলায় প্রার্থী প্রাক্তন ভারতীয় সেনা, বিপক্ষে দখল ধরে রাখতে ময়দানে তৃণমূলের জেলা সভাপতি! নজরে পটাশপুর
আরও দেখুন

তবে জীবন থেমে থাকবে না, এ কথাও তিনি বলেছেন। এখন থেকে বই পড়া, ক্লাবের কাজ, এইসব নিয়েই সময় কাটাতে চান। এছাড়াও প্রয়োজনে আবার নিজের পেশায় ফিরে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। তাঁর আইনজীবীর ডিগ্রি রয়েছে, তাই দরকার হলে আবার কোর্টে কাজ শুরু করতে পারবেন বলেও আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন। ভবিষ্যতে অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট কিছু না বললেও পুরোপুরি অস্বীকারও করেননি। আপাতত নিজের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে, অসিত মজুমদারের এই সরে দাঁড়ানো শুধু একজন নেতার অবসর নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক যাত্রার শেষ। তবে মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক এবং কাজের স্মৃতি চুঁচুড়ায় অনেকদিন মনে থাকবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Assembly Election 2026: সকালে একরূপ, বিকেলে অন্য! দেবাংশুর পা ছোঁয়াতেও গলল না মন, সত্যিই কী রাজনৈতিক সন্ন্যাসের পথে অসিত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল