TRENDING:

Patashpur Assembly: শুভেন্দুর জেলায় প্রার্থী প্রাক্তন ভারতীয় সেনা, বিপক্ষে দখল ধরে রাখতে ময়দানে তৃণমূলের জেলা সভাপতি! নজরে পটাশপুর

Last Updated:

Patashpur Assembly: পটাশপুরে বিজেপির চমক প্রাক্তন সেনা, পাল্টা তৃণমূলের ভরসা জেলা সভাপতি। পরিবর্তন নাকি ৩ বছরের ধারাই বজায় থাকবে? জমে উঠল ভোটের লড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুর, মদন মাইতি: লাল শিবিরের কামাখ্যানন্দন দশমহাপাত্রের পর, টানা তিনবার তৃণমূলের দখলে পটাশপুর বিধানসভা। কখনও ২৯৮৮৮ আবার ৯৯৯৪ ভোটে বিজেপিকে হারিয়েছে তৃণমূল। এবার সেই পটাশপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন ভারতীয় সৈনিক তপন মাইতি। ২০১৩ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি গেরুয়া শিবিরে যোগ দেন।
advertisement

ধীরে ধীরে সংগঠনে নিজের জায়গা তৈরি করেন। কখনও বিজেপির মণ্ডল সভাপতি আবার কখনও বিজেপির জেলা সভাপতি। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির দায়িত্বও তাঁর কাঁধে ছিল। এবার তাঁকেই সামনে রেখে পটাশপুরে জয়ের লড়াইয়ে নেমেছে বিজেপি।

প্রার্থী ঘোষণার পর থেকেই পটাশপুরের সক্রিয় তপন মাইতি। কখনও কেলেঘাই নদীর পাড়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। আবার কখনও মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। আবার কখনও বাইক র‍্যালি।

advertisement

আরও পড়ুন: রাজসুখ ভুলে গ্রামগঞ্জে প্রচার, তমলুকের দীপেন্দ্র নারায়ণ এখন আগে তৃণমূল প্রার্থী, পরে রাজবাড়ির সদস্য

View More

বিজেপির পতাকা হাতে নিয়ে শাসক দলের বিরুদ্ধে এলাকায় পরিবর্তনের বার্তা দিচ্ছেন। অন্যদিকে, পটাশপুরে তৃণমূলের প্রার্থী পীযূষকান্তি পণ্ডা। অভিষেক ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। পটাশপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলানোর পর কাঁথি সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন। পটাশপুরে এবার বহিরাগত প্রার্থী না করে তাঁর উপরেই ভরসা রেখেছে তৃণমূল। প্রার্থী ঘোষণার পর মাঠে নেমে পড়েছে তৃণমূলও। এলাকায় এলাকায় গিয়ে জনসংযোগ, মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন।

advertisement

আরও পড়ুন: টার্গেট ‘৮-০’! প্রয়াত মুকুল রায়ের বিধানসভায় জিততে এবার নতুন মুখেই ‘প্রেস্টিজ ফাইট’ তৃণমূলের

প্রসঙ্গত, ২০১১ সালে পটাশপুরে লাল শিবিরকে হারিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। জয়ী হয়েছিলেন জ্যোতির্ময় কর। ২০১৬ সালে সিপিআই প্রার্থী মাখনলাল নায়ককে ২৯৮৮৮ ভোটে হারিয়ে পুনরায় জয় পান তৃণমূলের জ্যোতির্ময় কর। ২০২১ সালে তৃণমূলের প্রার্থী হন উত্তম বারিক। সেই নির্বাচনে বিজেপির অম্বুজাক্ষ মহান্তিকে ৯৯৯৪ ভোটে হারান তিনি। টানা তিনবার পটাশপুরে জয় ধরে রেখেছে তৃণমূল। এবার সেই ধারা বজায় রাখতে চায় শাসকদল। অন্যদিকে, প্রাক্তন সৈনিক তপন মাইতিকে সামনে রেখে লড়াইয়ে বিজেপি।

advertisement

বিজেপি প্রার্থী তপন মাইতির বলেন, “পটাশপুরে দীর্ঘদিন ধরে উন্নয়নের ঘাটতি রয়েছে এবং সাধারণ মানুষ প্রকৃত পরিবর্তন চান। একজন প্রাক্তন সৈনিক হিসেবে স্বচ্ছতা এবং সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এবারের নির্বাচনে পটাশপুরে পরিবর্তন নিশ্চিত।” অন্যদিকে, তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পণ্ডার দাবি, “পটাশপুরের মানুষ এবার বহিরাগত প্রার্থীকে কতটা গ্রহণ করবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। গত কুড়ি বছর ধরে আমি এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি। তৃণমূল কংগ্রেসের সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। নির্বাচনের পর পটাশপুর থেকে বিজেপি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যাবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুভেন্দুর জেলায় প্রার্থী প্রাক্তন ভারতীয় সেনা, বিপক্ষে দখল ধরে রাখতে ময়দানে তৃণমূলের জেলা সভাপতি! নজরে পটাশপুর
আরও দেখুন

সব মিলিয়ে পটাশপুর বিধানসভায় এবারের লড়াই জমে উঠেছে। একদিকে তৃণমূল কংগ্রেস টানা জয়ের ধারা ধরে রাখতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। অন্যদিকে, বিজেপি পুরনো বিজেপি নেতা প্রাক্তন ভারতীয় সৈনিককে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে জোরকদমে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Patashpur Assembly: শুভেন্দুর জেলায় প্রার্থী প্রাক্তন ভারতীয় সেনা, বিপক্ষে দখল ধরে রাখতে ময়দানে তৃণমূলের জেলা সভাপতি! নজরে পটাশপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল