advertisement

Abhaya Parents Attack CPIM:'মেয়েকে ভোটের ময়দানে এনেছে সিপিএম, ভোট কাটাকাটি করে তৃণমূলকে সুবিধা!' বিস্ফোরক অভয়ার বাবা-মা

Last Updated:

অভয়ার মা এ দিন জানিয়েছেন, বিজেপি-র প্রার্থী হওয়ার জন্য তিনি নিজেই ইচ্ছেপ্রকাশ করে দলের নেতৃত্বকে প্রস্তাব দিয়েছেন৷

সিপিএমকে নিশানা করলেন অভয়ার বাবা-মা৷
সিপিএমকে নিশানা করলেন অভয়ার বাবা-মা৷
সুবীর দে, পানিহাটি: বিজেপি প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশের পাশাপাশি সিপিএমকে তীব্র আক্রমণ করলেন আরজি কর কাণ্ডে নির্যাতিতা অভয়ার মা৷ সিপিএমের বিরুদ্ধে তাঁর মেয়ের মৃত্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগে সরব হয়েছেন অভয়ার বাবাও৷
এ দিন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা ঘোষণা করেছেন, তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হতে চান৷ অভয়ার মা জানান, নারীদের নিরাপত্তাহীনতা, তৃণমূলের দুর্নীতির সমূলে উপড়ে ফেলতেই তিনি বিজেপি-র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷
একই সঙ্গে সিপিএমকে আক্রমণ করে অভয়ার মা বলেন, ‘সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে মায়ের তলার জমি শক্ত করে ভোট কাটাকাটি করে তৃণমূলকেই জেতানোর চেষ্টা করছে, তাতে মনে হয়েছে আমার এই আন্দোলনে আসা দরকার৷ তাই আমি গতকাল নিজেই ফোন করে জানিয়েছি প্রার্থী হতে চাই৷’
advertisement
advertisement
একই সুরে অভয়ার বাবাও সিপিএমকে নিশানা করে বলেন, ‘মেয়ের বিচারের স্বার্থে কেউ আন্দোলন করেনি৷ প্রথম থেকেই তাঁদের উদ্দেশ্য ছিল খারাপ৷ আমার মেয়েরে মৃত্যুকে তারা রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে৷ কেউ খোঁজ নেয়না আমরা কেমন আছি৷ ৯ অগাস্ট ২০২৪-এর ছবি ব্যবহার করা হচ্ছে নিজেদের ভোট প্রচারের জন্য৷ এরা ভাবে না ওই ছবি আবার দেখলে একজন বাবা মায়ের মনের কী পরিস্থিতি হতে পারে৷ বাবা মায়ের কী অবস্থা ওরা কেউ জানার চেষ্টা করেনি৷’
advertisement
ভোট কাটাকাটির অঙ্কে বামপন্থীরাই তৃণমূলকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে বলেও অভিযোগ করেছেন অভয়ার বাবা৷ তিনি বলেন, ‘৩৪ বছর শাসন করে বামপন্থীরা চলে গিয়েছে৷ কিন্তু ভোট কাটাকাটি করে তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য বামপন্থীদের বিরাট অবদান আছে৷ আমাদের এখানে শেষ লোকসভা ভোটেও তৃণমূল এই ভোট কাটাকাটির জন্যই জিতেছে৷ বরানগর কেন্দ্রেও উপনির্বাচনে সজল ঘোষ একই কারণে পরাজিত হয়েছিলেন৷ এটা আমরা সিপিএম নেতাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি৷ কিন্তু জানি না ওরা কেন বুঝতে চান না, ওদের কী স্বার্থ আছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Abhaya Parents Attack CPIM:'মেয়েকে ভোটের ময়দানে এনেছে সিপিএম, ভোট কাটাকাটি করে তৃণমূলকে সুবিধা!' বিস্ফোরক অভয়ার বাবা-মা
Next Article
advertisement
Left Front Candidate List: CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল
  • দ্বিতীয় তালিকায় অন‍্যতম চমকপ্রদ নাম আফরিন বেগম

  • তিনি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত

  • বর্তমানে,  তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement