বিশ্ব মজুমদার, নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষ খোলামেলা আলোচনা করেন বহু বিষয়ে৷ সেই সাক্ষাৎকারেরই কিছু অংশ এখানে তুলে ধরা হল…
আরও পড়ুন: হঠাৎ করেই ভবানীপুর থানার সামনে শুভেন্দু অধিকারী…কড়া নিরাপত্তা! ঢুকে গেলেন ভিতরে
প্র. সহকর্মী হিসাবে কে ভাল? শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার?
উ. দেখুন সত্যি বলতে কী, সুকান্তবাবু যেহেতু প্রেসিডেন্ট হয়েছিলেন আমার পরে, তাই তাঁর সঙ্গে বেশি কাজ করেছি৷ উনিও হঠাৎ এসেছেন রাজনীতিতে, শুভেন্দুবাবুও হঠাৎ এসেছেন৷ যখন আমরা পার্টি শুরু করে এগিয়ে নিয়ে যাই তখন ওঁরা ছিলেন না৷ পরবর্তীতে এসেছেন৷ আমি দু’জনের সঙ্গে বলছি, আমার ফর্মাল সম্পর্ক৷
advertisement
প্র. মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়?
উ. এটা তো একটা নাও, একটা ফাউ, তৃণমূলের নেতা হিসাবে দু’জনেই ঠিক আছেন৷
প্র. পুরীর জগন্নাথ না দিঘার জগন্নাথ?
উ. সব জগন্নাথ এক৷ বিশ্বাসের ব্যাপার৷ আমি তো বলেই ছিলাম উনি সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন, আর আমি ৫০ কিলোমিটার আসব না! আমি তো গেছিলাম৷
প্র. সংগঠন না বিধানসভা?
উ. আমি সংগঠনে সাবলীল থাকি৷ গত ২-৩ বছর তো আমি না এমপি না এমএলএ, সাংগঠনিক কাছে আমি ব্যস্ত থাকি৷