TRENDING:

Debangshu Bhattacharya: দাঁড়িয়েছেন চুঁচুড়ায়, হঠাৎ গঙ্গা পেরিয়ে নৈহাটি গেলেন তরুণ তুর্কি দেবাংশু! তারপর যা করলেন, মুগ্ধ সকলে

Last Updated:
Debangshu Bhattacharya: গঙ্গা পার হয়ে বড়মার কাছে দেবাংশু, শুয়ে পড়লেন মেঝেতে! কী চাইলেন জানেন?
advertisement
1/6
দাঁড়িয়েছেন চুঁচুড়ায়, হঠাৎ গঙ্গা পেরিয়ে নৈহাটি গেলেন তরুণ তুর্কি দেবাংশু! তারপর যা করলেন, মুগ্ধ সকলে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: দ্বিতীয়বার লড়াইয়ের ময়দানে নেমেই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গঙ্গা পার হয়ে ছুটে আসলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য
advertisement
2/6
এদিন নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। মন্দিরে গিয়ে তিনি মা-র কাছে রীতিমতো মাটিতে শুয়ে প্রণাম জানান এবং মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন
advertisement
3/6
ইতিপূর্বেই সায়ন্তিকা, তৃণাঙ্কুর, সনৎ দে- র মতো তৃণমূল প্রার্থীরা প্রচার শুরুর আগে বড়মার মন্দিরে পুজো দিয়েছিলেন। এবার আসলেন দেবাংশু। ভক্তদের কথায়, বড়মার কাছে মন দিয়ে কিছু চাইলে বড়মা ফেরন না কাউকেই। সেই বিশ্বাস থেকেই ভোট বিতরণী পার হতে বড়মার আশীর্বাদ নিতেই আশা তৃণমূল প্রার্থীদের বলে মনে করছেন সকলে
advertisement
4/6
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন, গত কয়েক বছরে সাধারণ মানুষ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। তিনি আশ্বাস দেন, মানুষের পাশে থেকে সেই সমস্যার সমাধান করাই তার প্রধান লক্ষ্য
advertisement
5/6
এদিন তিনি আরও জানান, চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন। তাঁর পায়ে প্রণাম করে আশীর্বাদও নিয়েছেন। দেবাংশুর দাবি, অসিত মজুমদার তাকে নির্বাচনে জেতানোর জন্য প্রচারে নামার আশ্বাস দিয়েছেন
advertisement
6/6
তবে এখন দেখার বড়মার আশীর্বাদ নিয়ে প্রচারে নামলেও বিধানসভায় পৌছতে পারেন কিনা তৃণমূলের এই তরুণ তুর্কি
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Debangshu Bhattacharya: দাঁড়িয়েছেন চুঁচুড়ায়, হঠাৎ গঙ্গা পেরিয়ে নৈহাটি গেলেন তরুণ তুর্কি দেবাংশু! তারপর যা করলেন, মুগ্ধ সকলে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল