TRENDING:

BJP Campaign in West Bengal: ৩০ দিনে মোদি ১৪-শাহ ৮ র‍্যালি! বাংলায় ভোটপ্রচারে ঝড় তুলতে বিজেপির বড় প্ল্যান, কী কী হবে?

Last Updated:

BJP Campaign in West Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। পরিবর্তন রথযাত্রার পর এবার নির্বাচনী প্রচারে কী কী আয়োজন হচ্ছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। ভোট ঘোষণা হতেই এবার নির্বাচনী জনসভায় ঝড় তুলতে চলেছে বিজেপি। ভোট ঘোষণার আগের দিন, ১৪ মার্চ শনিবারই কলকাতায় ব্রিগেডে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, আগামী এক মাস ধরে তাবড় নেতা-মন্ত্রীদের এনে বাংলায় প্রচার চালাবে বিজেপি।
আসন্ন বিধানসভা নির্বাচনে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির
আসন্ন বিধানসভা নির্বাচনে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির
advertisement

আগামী এক মাস রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা এবং রোড শো মিলিয়ে মোট ১৪টি কর্মসূচি পালন করবেন। অমিত শাহ রোড শো-জনসভা মিলিয়ে ৮টি কর্মসূচি করবেন। নীতিন নবীন ৭টি জনসভা করবেন। জে পি নাড্ডা ৬টি জনসভায় অংশগ্রহণ করবেন। যোগী রোড শো জনসভা মিলিয়ে ৮টি কর্মসূচিতে যোগ দেবেন রাজ্যে। মিঠুন চক্রবর্তী রোড শো ও জনসভা মিলিয়ে ১০ টি নির্বাচনী প্রচারে যোগ দেবেন রাজ্যে। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে জনসভা রোড শো-র মাধ্যমে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা বিজেপির।

advertisement

আরও পড়ুন: ২০২১ নন্দীগ্রাম গণনার জেলাশাসক সেই স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, নতুন দায়িত্বে আর কারা?

ভোট ঘোষণার আগে থেকেই বিজেপি দফায় দফায় ১ থেকে ১০ মার্চ পর্যন্ত বাংলায় নির্বাচনী এলাকায় ৫০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে পরিবর্তন রথযাত্রা করেছে। রাজ্য বিজেপি নেতাদের মতে, এই প্রচারের মূল লক্ষ্য সরকারি দুঃশাসন, দুর্নীতি এবং তৃণমূল সরকারের তোষণের নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা। পাশাপাশি দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করা। বুথ স্তরের কর্মী এবং সাধারণ জনগণকে অনুপ্রাণিত করার জন্য ১০০ জনেরও বেশি কেন্দ্রীয় ও রাজ্য নেতাকে কৌশলগতভাবে কাজে লাগানো হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘তাঁর আচরণ বুঝিয়ে দিচ্ছে উনি বিজেপির হয়ে কাজ করছেন’, বালিগঞ্জে প্রচারে বেরিয়ে শোভনদেবের নিশানায় কে?

বিজেপি নেতৃত্বের মতে, ভোটের আগে এই প্রচারের মাধ্যমে তৃণমূল স্তরে দলীয় অংশগ্রহণ জোরদার করা এবং জেলাগুলিতে স্থানীয় উদ্বেগ ও সমস্যার সমাধান করা। রাজ্যের প্রতিটি কোণে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, ৯টি সাংগঠনিক বিভাগে সমানভাবে যাত্রা পরিচালিত হবে। ৩৮টি সাংগঠনিক জেলা এবং ২৩০টিরও বেশি বিধানসভা এলাকা এই অভিযানে অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পনা অনুযায়ী, এক কোটিরও বেশি নাগরিকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হবে যাত্রার মাধ্যমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিশ্চিহ্ন হচ্ছে মৌমাছির বংশ, মাথায় হাত চাষিদের! মোকাবিলার উপায় বলে দিলেন বিশেষজ্ঞ
আরও দেখুন

সুস্মিতা মণ্ডল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
BJP Campaign in West Bengal: ৩০ দিনে মোদি ১৪-শাহ ৮ র‍্যালি! বাংলায় ভোটপ্রচারে ঝড় তুলতে বিজেপির বড় প্ল্যান, কী কী হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল