TRENDING:

Kalbaishakhi Alert: আকাশে ঘনাচ্ছে কালো মেঘ, বিকেল গড়ালেই কালবৈশাখীর আশঙ্কা, কোন কোন জেলায় ধেয়ে আসছে দুর্যোগ? আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
Kalbaishakhi Alert: ফের কালবৈশাখীর সম্ভাবনা ঘনাচ্ছে, আবহাওয়া দফতরের সতর্কবার্তায় ইতিমধ্যেই বাড়ছে উদ্বেগ। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে।
advertisement
1/5
আকাশে ঘনাচ্ছে কালো মেঘ, বিকেল গড়ালেই কালবৈশাখীর আশঙ্কা, কোন কোন জেলায় ধেয়ে আসছে দুর্যোগ? জানুন
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গ এখন দ্বৈত চাপে—একদিকে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে আবহাওয়ার অস্থিরতা। সপ্তাহের শুরুতেই ঝড়বৃষ্টির দাপট দেখা গিয়েছিল, আর এবার ফের কালবৈশাখীর সম্ভাবনা ঘনাচ্ছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় ইতিমধ্যেই বাড়ছে উদ্বেগ।
advertisement
2/5
*আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।
advertisement
3/5
*শুক্রবার থেকে এই দুর্যোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি ও সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
4/5
*এদিকে তাপমাত্রার দিক থেকেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৩২.১°, মালদহে ৩১.৬° এবং কোচবিহারে ৩০.১°। অন্যদিকে, দার্জিলিংয়ে তুলনামূলক ঠান্ডা, সেখানে তাপমাত্রা ১৮.৪° এবং কালিম্পংয়ে ২২° সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।
advertisement
5/5
*সবমিলিয়ে, উত্তরবঙ্গে এখন একদিকে রাজনৈতিক উত্তেজনা চরমে, অন্যদিকে প্রকৃতির খামখেয়ালি রূপ। ভোটের আবহে এই আবহাওয়ার পরিবর্তন জনজীবনে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kalbaishakhi Alert: আকাশে ঘনাচ্ছে কালো মেঘ, বিকেল গড়ালেই কালবৈশাখীর আশঙ্কা, কোন কোন জেলায় ধেয়ে আসছে দুর্যোগ? আবহাওয়ার লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল