দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ডেন্টাল সার্জেন, ডেন্টাল টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং ব্লক এপিডেমিওলজিস্ট পদে কর্মী চাই। পদগুলির জন্য চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
শূন্যপদঃ ৮টি
বয়সঃ আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ বিভিন্ন পদের জন্য বেতন কাঠামো ভিন্ন। ডেন্টাল সার্জেনের বেতন মাসিক ৪২,০০০ টাকা। ডেন্টাল টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের বেতন মাসিক ২২,০০০ টাকা। অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট পদে বেতন মাসিক ২৫,০০০ টাকা। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বেতন মাসিক ৩০,০০০ টাকা। ব্লক এপিডেমিওলজিস্টের মাসিক বেতন ৩৫,০০০ টাকা।
কীভাবে আবেদন করবেনঃ আবেদনকারীকে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে যেতে। হোমপেজ খুললে সেখান থেকে ‘রিক্রুটমেন্ট’-এ ক্লিক করুণ। সেখানেই দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ ৬ এপ্রিল।
