TRENDING:

North 24 Parganas News: তীব্র চাঞ্চল্য হাড়োয়ায়! উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, খুনের কারণ নিয়ে ঘনীভূত রহস্য

Last Updated:

North 24 Parganas News: হাড়োয়ায় উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন থাকায় স্থানীয়দের দাবি, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। খুনের কারণ কী? পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ? তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাড়োয়া, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: হাড়োয়ায় যুবক খুন, পরিচয় মিলতেই চাঞ্চল্য বাড়ল। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঝুজুরগাছা গ্রামে রাস্তার ধারে থেকে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহের পরিচয় মিলেছে। মৃত যুবকের নাম মশিউর গাজী, বাড়ি দেগঙ্গা এলাকায় বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
হাড়োয়ায় মৃত দেহ উদ্ধার
হাড়োয়ায় মৃত দেহ উদ্ধার
advertisement

এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে দেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। দেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে, বিশেষ করে দুই হাতে গভীর আঘাতের দাগ লক্ষ্য করা গেছে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

advertisement

আরও পড়ুন: লিস্ট বেরোতেই সেই চেনা মেজাজে অনুব্রত! বীরভূমে ‘১১-তে ১১’, রাজ্যে কত? জানিয়ে দিলেন বিশ্বস্ত সেনাপতি

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত খুন বলেই মনে করা হচ্ছে। ঘটনার আগে ওই যুবক কোথায় ছিলেন, কার সঙ্গে যোগাযোগ ছিল এবং কীভাবে তাকে এই নির্জন এলাকায় এনে খুন করা হল—তা খতিয়ে দেখা হচ্ছে। ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ের ব্যাপারে ১০০% নিশ্চিত...! মুর্শিদাবাদে পা রেখেই গেলেন কোথায় হুমায়ুন কবির? দিলেন বড় চমক
আরও দেখুন

খুনের পিছনে রাজনৈতিক কারণ, ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন নাকি অন্য কোনও কারণ রয়েছে—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: তীব্র চাঞ্চল্য হাড়োয়ায়! উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, খুনের কারণ নিয়ে ঘনীভূত রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল