advertisement

North Dinajpur News: স্বাস্থ্যকেন্দ্র থাকলেও প্রায় ১০ বছর ধরে নেই স্থায়ী ডাক্তার! ফার্মাসিস্টের ভরসায় চলছে কাজ, চরম বিপাকে রোগীরা

Last Updated:

North Dinajpur News: বিগত প্রায় ১০ বছর ধরে এই সুস্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নেই। ফার্মাসিস্ট, নার্স ও গ্রুপ ডি কর্মী মিলে সব কাজ সামলাচ্ছেন। বিধায়ক জানান, বিষয়টি স্বাস্থ্য দফতরের নজরে নিয়ে আসা হয়েছে। শীঘ্রই এই সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে।

স্থায়ী চিকিৎসক না থাকায় সমস্যায় স্থানীয়রা  | প্রতীকী ছবি
স্থায়ী চিকিৎসক না থাকায় সমস্যায় স্থানীয়রা | প্রতীকী ছবি
চোপড়া, উত্তর দিনাজপুরঃ দেখতে দেখতে প্রায় ১০ বছর হয়ে গিয়েছে। সুস্বাস্থ্যকেন্দ্রে আজও নেই কোনও স্থায়ী চিকিৎসক। ফলে গুরুতর কোনও সমস্যা হলে দূরের স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীদের। মহা সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর এবং চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের হাজারও মানুষ।
বিগত প্রায় এক দশক ধরে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর প্রাথমিক সুস্বাস্থ্যকেন্দ্রে কোনও স্থায়ী ডাক্তার নেই। কয়েক মাস আগে অবধি সপ্তাহে দু-একদিন ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে একজন চিকিৎসক অস্থায়ী ভিত্তিতে আসতেন। তবে এখন সেটাও বন্ধ হয়েছে। ফলে রোগী দেখা থেকে শুরু করে ওষুধপত্র দেওয়া, সবটাই সামলাচ্ছেন ফার্মাসিস্ট।
আরও পড়ুনঃ গাড়ির ভিতর আগ্নেয়াস্ত্র-নগদ টাকা! ভোটের মুখে নাকা চেকিংয়ে সাফল্য, বক্সিরহাটে গ্রেফতার ৩
জানা গিয়েছে, লক্ষ্মীপুর প্রাথমিক সুস্বাস্থ্যকেন্দ্রে একজন ফার্মাসিস্ট, একজন নার্স এবং একজন গ্রুপ ডি কর্মী রয়েছে। তাঁদেরকেই সব কাজ সামলাতে হচ্ছে। রোজ এখানে গড়ে ১৫০-২০০ জন রোগী এলেও শুধুমাত্র আউটডোর পরিষেবাই আছে। ফলে গুরুতর কোনও সমস্যা দেখা দিলে দূরের স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে ছুটতে বাধ্য হচ্ছে মানুষ। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
এই বিষয়ে কাটগাঁও গ্রামের এক বাসিন্দা বলেন, এত বড় সুস্বাস্থ্যকেন্দ্রে কোনও স্থায়ী ডাক্তার নেই। সামান্য শরীর খারাপ হলেও অন্য জায়গায় যেতে হচ্ছে। ডাক্তারের সমস্যার কথা মেনে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও। বিধায়ক তথা তৃণমূল প্রার্থী হামিদুল রহমান বলেন, ইতিমধ্যেই বিষয়টি স্বাস্থ্য দফতরের নজরে নিয়ে আসা হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই এই সমস্যা দূর হবে।
advertisement
অন্যদিকে বিএমওএইচ রণজিৎ সাহা জানান, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আওতায় পাঁচজন ডাক্তার পাওয়ার কথা আছে। এর মধ্যে লক্ষ্মীপুরের এই সুস্বাস্থ্যকেন্দ্রেও একজনের আসার কথা। এবার চিকিৎসকের অসুবিধা দূর হবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে, লক্ষ্মীপুর প্রাথমিক সুস্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসকের এই সমস্যা নিয়ে কার্যত নাজেহাল স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দূরে চিকিৎসা করাতে যেতে সময়, টাকা দু’টোই বেশি যাচ্ছে। ফলে একপ্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন তাঁরা। এই সমস্যা কবে দূর হয় সেটাই এখন দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: স্বাস্থ্যকেন্দ্র থাকলেও প্রায় ১০ বছর ধরে নেই স্থায়ী ডাক্তার! ফার্মাসিস্টের ভরসায় চলছে কাজ, চরম বিপাকে রোগীরা
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement