TRENDING:

WB Assembly Election 2026: ঝাড়খণ্ড সীমান্তে তল্লাশি, কমিশনের বিশেষ টিমের অভিযানে বেরিয়ে এল কাড়ি কাড়ি নোট! বলরামপুরের চেকপোস্টে হুলুস্থুল কাণ্ড

Last Updated:

WB Assembly Election 2026: আন্তঃরাজ্য সীমান্তে কমিশনের নির্দেশে বাড়ানো হয়েছে নজরদারি। তারমাঝেই নাকা তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম ও পুলিশের অভিযানে ঝাড়খণ্ড সীমান্তে একাধিক গাড়ি থেকে নগদ ১১ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা উদ্ধার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নির্বাচনের পূর্বে বড়সড় সাফল্য নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম ও পুলিশের। ‌দাঁতিয়া চেকপোষ্টে পাঁচটি গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। ঝাড়খণ্ড-বঙ্গ সীমান্তে কড়া নজরদারি চালিয়ে এই সফলতা। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
দাঁতিয়া চেকপোষ্টে পুলিশের তল্লাশি
দাঁতিয়া চেকপোষ্টে পুলিশের তল্লাশি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বলরামপুর থানার দাঁতিয়া চেকপোস্টে তল্লাশি চালান হচ্ছিল। সেই সময় ঝাড়খণ্ড থেকে আসা পাঁচটি ছোট চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১১ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। নির্বাচন ঘোষণার পর থেকেই সীমান্তে নিরাপত্তার ওপর বাড়তি নজরদারি রাখা হয়েছে। এইদিন পুলিশের বিশেষ দল প্রতিটি যানবাহনে তল্লাশি চালাচ্ছিল।

advertisement

আরও পড়ুন: পান শুকিয়ে লাখ টাকা আয়ের নতুন ফর্মুলা, ছো্ট্ট বুদ্ধিতে বদলে যাচ্ছে চাষিদের ভাগ্য! দেশি টেকনিকে মালামাল হওয়ার দারুণ সুযোগ 

ঠিক সেই সময় সন্দেহভাজন পাঁচটি গাড়িকে দাঁড় করায় তারা। দীর্ঘক্ষণ তল্লাশির পর ওই গাড়িগুলি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়। তবে উদ্ধারকৃত অর্থের সপক্ষে কোনও বৈধ নথি দেখাতে না পারায় টাকাগুলি তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসছিল, কোন উদ্দেশ্যে তা বাংলায় আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিরাপত্তা ছাড়াই মাঠে রানা! পুরনো বাইকেই বাজিমাত করতে নামলেন সিপিআইএম প্রার্থী
আরও দেখুন

নির্বাচনবিধি অনুসারে সব কিছুকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ‌অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করা এখন প্রধান লক্ষ্য  প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে। এরই মাঝে প্রশাসনের এই আপসহীন মনোভাব এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ ও এসএসটি টিমের এই সজাগ ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এটি নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম ও পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ঝাড়খণ্ড সীমান্তে তল্লাশি, কমিশনের বিশেষ টিমের অভিযানে বেরিয়ে এল কাড়ি কাড়ি নোট! বলরামপুরের চেকপোস্টে হুলুস্থুল কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল