Howrah Tarakeswar Local Train Problem: ব্যস্ত অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ, সমস্যায় যাত্রীরা, কর্মস্থলে যেতে দেরি
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Pooja Basu
Last Updated:
এই ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা গিয়েছে। তাঁদের দাবি, অফিস টাইমে এমন বিপত্তি এড়াতে রেলের আরও সতর্ক হওয়া প্রয়োজন এবং দ্রুত সমস্যার সমাধান করা উচিত।
advertisement
1/5

হুগলি: সাত সকালে বড়সড় বিপত্তি ঘটল হাওড়া-তারকেশ্বর শাখায়। সিঙ্গুর ও দিয়ারা স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের ওভারহেড তার (ওএইচই) ছিঁড়ে যাওয়ায় হঠাৎই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এর জেরে ব্যস্ত অফিস সময়ে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। (বনোয়ারীলাল চৌধুরী)(ফাইল ছবি)
advertisement
2/5
রেল সূত্রে জানা গিয়েছে, সকালে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আচমকাই ওই অংশে ওভারহেড তার ছিঁড়ে যায়। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গেই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে এবং বেশ কিছু ট্রেনের যাত্রা মাঝপথেই থমকে যায়।
advertisement
3/5
তারকেশ্বর স্টেশন থেকে মাইকিং করে যাত্রীদের জানিয়ে দেওয়া হয় যে, আপাতত ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে দেরি হবে। অফিস টাইমে এই হঠাৎ পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন হাজার হাজার যাত্রী। অনেকেই কর্মস্থলে পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কায় বিকল্প পরিবহণের খোঁজ শুরু করেন। (ফাইল ছবি)
advertisement
4/5
বাস, টোটো ও অন্যান্য যানবাহনে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়। কেউ কেউ আবার স্টেশনেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন।রেলের প্রযুক্তিগত দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলেই অনুমান।(ফাইল ছবি)
advertisement
5/5
এই ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা গিয়েছে। তাঁদের দাবি, অফিস টাইমে এমন বিপত্তি এড়াতে রেলের আরও সতর্ক হওয়া প্রয়োজন এবং দ্রুত সমস্যার সমাধান করা উচিত।(ফাইল ছবি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah Tarakeswar Local Train Problem: ব্যস্ত অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধ, সমস্যায় যাত্রীরা, কর্মস্থলে যেতে দেরি