advertisement

North Bengal News: ভোট আবহে শীতলকুচিতে নাকা চেকিংয়ে উদ্ধার লাখ লাখ টাকা, চাঞ্চল্য গোটা এলাকায়

Last Updated:

North Bengal News: দুর্গাপুরের পর এবার কোচবিহার! শীলকুচিতে নাকা চেকিং চলাকালীন ১৮ লাখ টাকা উদ্ধার করল পুলিশ। গাড়ি চালকের থেকে কোনও বৈধ নথি না মেলায় টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Naka CheckingRepresentative Image
Naka CheckingRepresentative Image
কোচবিহার: বিধানসভা ভোটের আগে গোটা বঙ্গজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ-প্রশাসন! আঁটোসাঁটো নিরাপত্তাতেই ভোট করাতে চায় নির্বাচন কমিশন। জায়গায় জায়গায় চলছে নাকা তল্লাশি। শীতলকুচিতে নাকা তল্লাশি চলাকালীন উদ্ধার হল লাখা লাখ টাকা! জানা যায়, কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার শীতলকুচিতে নাকা তল্লাশিতে প্রায় ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে! এহেন বিপুল অঙ্কের টাকা উদ্ধারে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের নতুন বাজারে নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক দুটি গাড়িকে আটক করা হয়। তল্লাশি চালাতেই গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। একটি গাড়ি থেকে দেড় লক্ষ টাকা এবং অন্য একটি গাড়ি থেকে ১৬ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার হয়। সব মিলিয়ে দুটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৮ লক্ষ টাকা। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি টাকার সঠিক কোনও বৈধ নথি দেখাতে পারেননি। ফলে পুলিশ টাকাগুলি বাজেয়াপ্ত করে। এত টাকা কোথা থেকে এল? কোথায় পাঠানো হচ্ছিল এই টাকা? নেপথ্যে কারা কারা রয়েছে? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
অন্যদিকে, দুর্গাপুরের বুদবুদ থানার মানকরে নাকা চেকিংয়ে উদ্ধার ১০ লক্ষেরও বেশি টাকা। ২ ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। এক জনের কাছে মিলেছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। আরেকজনের থেকে মিলেছে ৮ লক্ষ টাকা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকা গোনার কাজ হয়। এত পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার উত্তর খুঁজছে পুলিশ। টাকা উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও।
advertisement
advertisement
রাজেশ দাশ, শীতলকুচি
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal News: ভোট আবহে শীতলকুচিতে নাকা চেকিংয়ে উদ্ধার লাখ লাখ টাকা, চাঞ্চল্য গোটা এলাকায়
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement