রাজস্থান রয়্যালস ব্রিক্রি হওয়ায় শেন ওয়ার্নের পরিবার পাবে ৪৫০ কোটি টাকা! কীভাবে? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
Last Updated:
Rajasthan Royals: সম্প্রতি রাজস্থান রয়্যালসকে মার্কিন বিনিয়োগকারী কাল সোমানির নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর কাছে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে, আর তাতেই বড় আর্থিক লাভ হতে চলেছে প্রয়াত কিংবদন্তী স্পিনারের পরিবারের।
অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন শুধু বল হাতে জাদুকরই ছিলেন না, তিনি ছিলেন দূরদর্শীও। ২০০৮ সালে রাজস্থাল রয়্যালসের অধিনায়ক হওয়ার সময় তিনি নিজের চুক্তিতে একটি বিশেষ শর্ত যোগ করেছিলেন, যা প্রায় দুই দশক পর তাঁর পরিবারকে বিশাল আর্থিক লাভ এনে দিতে চলেছে। সম্প্রতি রাজস্থান রয়্যালসকে মার্কিন বিনিয়োগকারী কাল সোমানির নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর কাছে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে (প্রায় ১৫,২৯০ কোটি টাকা) বিক্রি করা হয়েছে, আর তাতেই বড় আর্থিক লাভ হতে চলেছে প্রয়াত কিংবদন্তী স্পিনারের পরিবারের।
২০০৮ সালের আইপিএলের আগে রাজস্থান রয়্যালস ওয়ার্নকে শুধু অধিনায়কই করেনি, তাকে পুরো ক্রিকেট পরিচালনার দায়িত্বও দেয়। চুক্তি অনুযায়ী, তিনি প্রতি বছর খেলার জন্য ফ্র্যাঞ্চাইজির ০.৭৫% শেয়ার পেতেন। এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছিলেন, “আমাকে অধিনায়ক, কোচ এবং পুরো দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল—আমি ছিলাম একাই সবকিছু সামলানোর ব্যক্তি।”
ওয়ার্ন মোট চারটি মরসুম রাজস্থানের হয়ে খেলেছিলেন এবং ২০০৮ সালেই দলকে চ্যাম্পিয়ন করেন। ফলে তাঁর মোট শেয়ার দাঁড়ায় ৩%। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটি ১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি হওয়ায়, এই ৩% শেয়ারের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি টাকা, যা তাঁর পরিবারের জন্য এক বিশাল সম্পদ।
advertisement
advertisement
খেলার সময় ওয়ার্ন প্রতি মরসুমে প্রায় ২.৩৪ কোটি টাকা পারিশ্রমিক পেতেন। তবে তিনি সেই সঙ্গে ইক্যুইটির বিষয়টিকেও গুরুত্ব দিয়েছিলেন, যা আজ তাঁর দূরদর্শিতার প্রমাণ দিচ্ছে। তাঁর পরিবার আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর এই শেয়ার বিক্রি করতে পারবে, যদিও এর জন্য বিসিসিআই-এর অনুমোদন প্রয়োজন হবে। দুঃখের বিষয়, ২০২২ সালে ওয়ার্ন প্রয়াত হয়েছেন এবং এই মুহূর্ত তিনি দেখে যেতে পারলেন না। তবুও তাঁর সুচিন্তিত সিদ্ধান্ত আজ তাঁর পরিবারকে বিপুল আর্থিক সুরক্ষা এনে দিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 12:26 PM IST








