IPL 2026: কোন দুই দল উঠবে আইপিএলে ফাইনালে? কে হবে চ্যাম্পিয়ন? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী
- Published by:Sudip Paul
Last Updated:
IPL 2026: আইপিএল শুরুর আগেই টুর্নামেন্ট নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে ক্রিকেট মহলে। বিশেষ করে কোন দল ফাইনালে উঠবে, তা নিয়ে নানা বিশেষজ্ঞ নিজেদের মতামত দিচ্ছেন।
আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ২৮ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর ১৯তম মরসুম। মোট ১০টি দল ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তার আগেই টুর্নামেন্ট নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে ক্রিকেট মহলে। বিশেষ করে কোন দল ফাইনালে উঠবে, তা নিয়ে নানা বিশেষজ্ঞ নিজেদের মতামত দিচ্ছেন।
এই পরিস্থিতিতে বড় মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি আগেই জানিয়ে দিয়েছেন, কোন দুটি দল এবারের ফাইনালে পৌঁছাতে পারে। শুধু তাই নয়, তিনি টুর্নামেন্ট শুরুর আগেই সম্ভাব্য সেরা দুই দলও বেছে নিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
অশ্বিনের মতে, পঞ্জাব কিংস এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল এবং তারা ফাইনালে উঠতে পারে। পাশাপাশি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্সকে টপ-২-এর দৌড়ে রেখেছেন। এই তিন দলের মধ্যে থেকেই দুটি দল ফাইনালে উঠবে বলে তাঁর ধারণা।
advertisement
advertisement
অন্যদিকে, অশ্বিন বেশ কিছু দলকে আগেভাগেই প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছেন। তাঁর মতে, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসের এর মতো দলগুলো প্লে-অফে উঠতে পারবে না বলে তিনি মনে করেন।
advertisement
পঞ্জাব কিংস নিয়ে বিশেষভাবে আশাবাদী অশ্বিন। তাঁর মতে, দলের সাফল্য অনেকটাই নির্ভর করবে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সের উপর। এছাড়া যুজবেন্দ্র চাহাল ও তরুণ প্রতিভা কুপার কনোলির ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কোন দল সত্যিই সেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 11:55 AM IST











