মহাষষ্ঠীর দিন ধুমধাম করে শুরু হল বালুরঘাট বাসন্তী বাগানের ঐতিহ্যবাহী বাসন্তী পুজো। এবছর এই পুজো পদার্পণ করল ৭৪’তম বর্ষে। ১৯৫৩ সালে শুরু হওয়া এই পুজো বালুরঘাটের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
আরও পড়ুনঃ বসন্তের দুর্গাপুজোয় মেতে উঠেছে গঙ্গাসাগর! দেবী বাসন্তীর আরাধনায় নজরকাড়া থিমের বাহার, ছবিতে দেখুন
advertisement
প্রতিবারের মতো এবছরও অত্যন্ত জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে। দেবী দুর্গার আদি রূপ বাসন্তী দেবীর প্রতি ভক্তি নিবেদন করতে এই পুজোর সূচনা হয়েছিল। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সনাতনী রীতি মেনে দেবীর আরাধনা করা হয়।
এই পুজোর বিশেষত্ব হল, এর ঐতিহ্যবাহী রীতি ও স্থানীয় মানুষের আন্তরিক অংশগ্রহণ। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং বালুরঘাটের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। পুজোর প্রতিটা দিন মণ্ডপে প্রচুর মানুষের সমাগম ঘটে। ঢাকের বাদ্যিতে মুখরিত হয় গোটা এলাকা। চিরাচরিত রীতির মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই উৎসব।
