এই পরিস্থিতি সামলাতে দলীয় কার্যালয়ে বারবার আলোচনা সভা বসেছে। কিন্তু কোনও রফাসুত্র মেলেনি। দলের একাংশ বিক্ষুব্ধ কর্মীর দাবি একই রয়ে গিয়েছে। পরিতোষ দাসকে তাঁরা প্রার্থী হিসেবে চাইছেন না। বুধবার রাতে পরিতোষ দাস আলিপুরদুয়ার দুর্গা বাড়িতে পুজো দিতে গিয়েছিলেন। সেখানেও হাজির হয়ে গিয়েছিলেন বিক্ষুব্ধ দলের কর্মীরা।
advertisement
মন্দিরের গেটের বাইরে গো ব্যাক প্ল্যাকার্ড হাতে আন্দোলন চালাচ্ছিলেন তাঁরা। চলছিল স্লোগান। যদিও প্রার্থী এবং অন্যান্য বিজেপি কর্মীরা বলছেন শাসকদলের মদতে এই কাজ হচ্ছে। এদিকে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি রাজ্য নেতাদের সঙ্গে সুসম্পর্কের সুবাদে পরিতোষ দাস আলিপুরদুয়ার আসনে টিকিট পেয়েছেন। বিক্ষুব্ধদের অভিযোগ, পরিতোষ দাস সঠিক প্রার্থী নন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে তিনি তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করতেন। তাঁরা এরকম প্রার্থী চান না। দলের কোনও বুথ স্তরের কর্মী প্রার্থী হলে তাঁরা খুশি হবেন। এই প্রার্থীর সমর্থনে তাঁরা কোনও বৈঠক, প্রচার কাজে যাবেন না। এদিকে বিজেপি প্রার্থী পরিতোষ দাস জানান, ” দল আমাকে যোগ্য বলে মনে করেছে দেখে প্রার্থী ঘোষণা করেছে। স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে আমি ভালবাসি। যাঁরা বিক্ষোভ করছেন, তাঁদের আমি চিনিনা। শাসক দলের মদত আছে পুরোপুরি। “





