অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মতো অভিনেতাদের জনপ্রিয়তার কারণে বহু মিশরিয়র কাছে ভারত বেশি পরিচিত, এমনটাই জানান সদ্য মিশর অভিযান করে ফেরা তিন বঙ্গ সন্তান এভারেস্ট জয়ী মলয় মুখার্জি ও তাঁর সহযাত্রী দেবাশীষ চক্রবর্তী, পার্থ প্রতিম হাজরা।
বিশ্বদূষণ রোধ এবং শান্তি-শৃঙ্খলার বার্তা নিয়ে কয়েক কিলোমিটার সাইকেল অভিযান। মিশরের গ্রাম থেকে শহরের মানুষের সঙ্গে মিশে যাওয়া, ক্ষণিকের অতিথি হলেও তাদের জীবন যাপনের অংশ হয়ে যাওয়া। তাদের সঙ্গে সময় কাটান একইসঙ্গে।
advertisement
এর আগে বিভিন্ন দেশে অভিযানের অভিজ্ঞতা রয়েছে। তবে এই অভিজ্ঞতা একেবারেই ভিন্ন বলেই জানান তাঁরা। অভিযাত্রীদের কথায়, মিশরের মানুষের জীবন জীবিকা এবং খাদ্য অভ্যাসে আমাদের দেশের থেকে ভিন্নতা রয়েছে। যেমন খাবারের রকম ভেদ রয়েছে- সবথেকে বিস্ময়কর ঘটনা, আমাদের দেশে ১০০ শতাংশ খাবার লবণযুক্ত হলেও মিশরে অধিকাংশ খাবারই লবণহীন।
আরও পড়ুন- রোদে পোড়া শরীর, মুখে বাঁশি,খাকি পোশাকের মায়ায় মেমারির ট্রাফিক সামলাচ্ছেন আনোয়ার
কয়েকদিনের অভিযানে তাঁদের সাক্ষাত বহু মিশরীয়র সঙ্গে, ভারতবাসী হিসেবে পরিচয় জানালেই মিশরীয়দের কথায় প্রথম শব্দ অমিতাভ বচ্চন, এবং শাহরুখ খান। এই প্রসঙ্গে পর্বত আরোহী মলয় মুখার্জি এবং তাঁর মিশর অভিযানের সহযাত্রী দেবাশিস চক্রবর্তী ও পার্থ প্রতিম হাজরা জানান, এই অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। বর্তমান সময়ে সারা পৃথিবীজুড়ে ভারতের ক্রিকেট থেকে যোগা এবং নানাবিধ পরিচয় হলেও বহু মিশরীয়র কাছে ভারত মানে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান।





