Traffic Rules : স্টিয়ারিংয়ে সাক্ষাৎ যমদূত! ব্রেথ অ্যানালাইজার মেশিন ড্রাইভারের মুখে দিতেই চমকে গেল পুলিশ! ১৫ জন যাত্রীর রক্ষা
- Reported by:Sayani Sarkar
- Published by:Suman Majumder
Last Updated:
Traffic Police : গন্তব্য ছিল হুগলির বৈচি কিন্তু যেন যমদূতের মতো স্টিয়ারিং ধরে বসে ছিলেন চালক।ট্রাফিক পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ১৫ জন যাত্রী।আটক নেশাগ্রস্ত গাড়ির চালক।
বর্ধমান,সায়নী সরকার : গন্তব্য ছিল হুগলির বৈচি, কিন্তু যেন যমদূতের মতো স্টিয়ারিং ধরে বসে ছিলেন চালক।vট্রাফিক পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ১৫ জন যাত্রী। আটক নেশাগ্রস্ত গাড়ির চালক।
পুলিশ সুত্রে জানা গেছে, বর্ধমানের গোলাহাট থেকে একটি ট্রাভেলার গাড়ি করে হুগলির বৈঁচির উদ্দেশে যাচ্ছিল একটি পরিবার। হঠাৎ-ই ট্রাভেলার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বীরহাটা স্টেট ব্যাঙ্কের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক কর্মীরা এবং ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি।
তাঁরা দ্রুত গাড়ি থেকে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন। গাড়ির চালকে দেখে সন্দেহ হওয়ায় ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। মেশিনের রিডিং আসে ৮২ শতাংশ। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অপরাধে চলকে আটক করে বর্ধমান থানার পুলিশ।
advertisement
advertisement
ওই গাড়ির যাত্রী স্নেহা সামন্ত বলেন, আমরা সকলে বৈঁচি যাচ্ছিলাম। ড্রাইভার অনেকক্ষণ ধরেই টাল সামলাতে পারছিলেন না। বীরহাটা স্টেট ব্যাঙ্কের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তখন আমরা ভয় পেয়ে যাই। কর্তব্যরত ট্রাফিক পুলিশের ছুটে এসে আমাদের উদ্ধার করেন। বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলাম আমরা।
আরও পড়ুন- রোদে পোড়া শরীর, মুখে বাঁশি,খাকি পোশাকের মায়ায় মেমারির ট্রাফিক সামলাচ্ছেন আনোয়ার
জাতীয় সড়কে উঠে এই ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বীরহাটার ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি জানান, পুলিশ সুপারের নির্দেশে যাত্রীদের বিনা খরচে বৈঁচি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ড্রাইভারকে বর্ধমান থানার হাতে তুলে দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 7:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Traffic Rules : স্টিয়ারিংয়ে সাক্ষাৎ যমদূত! ব্রেথ অ্যানালাইজার মেশিন ড্রাইভারের মুখে দিতেই চমকে গেল পুলিশ! ১৫ জন যাত্রীর রক্ষা










