advertisement

Malda News: 'এই' শ্রমিকদের জন্য বড় সুখবর! অবসরে মিলবে পেনশন ও এককালীন টাকা! কীভাবে আবেদন করবেন জেনে নিন

Last Updated:

Malda News: দাবি ছিল দীর্ঘদিনের। এবার মালদহ জেলা শ্রম দফতরের উদ্যোগে মালদহ রেলওয়ে গুড শেডে কর্মরত অস্থায়ী শ্রমিকদের জন্য চালু হল দারুণ সুবিধা।

+
মালদহ

মালদহ ডেপুটি লেবার কমিশনার অফিস

মালদহ, জিএম মোমিন: শুধুই চাকরিজীবী নয়, এবারে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হলে মিলবে শ্রমিকদের অবসরকালে এককালীন টাকা সহ প্রতিমাসে পেনশন। রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতাধীন ব্যক্তিদের সুবিধার্থে বিশেষ এই প্রকল্প। যেখানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, নির্মাণ শ্রমিক ও পরিবহন শ্রমিকরা অন্তর্ভুক্ত হতে পারবেন। বিভিন্ন জায়গায় ক্যাম্প এবং ব্লক ও পৌরসভা এলাকার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড অনুযায়ী এস‌এল‌ও কর্মী দ্বারা আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য।
এদিন বিশেষ ক্যাম্পের মধ্য দিয়ে মালদহ জেলা শ্রম দফতরের উদ্যোগে মালদহ রেলওয়ে গুড শেডে কর্মরত অস্থায়ী শ্রমিকদের এই সুবিধা প্রদানের জন্য মালদহ রেলওয়ে গুড শেডে ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা নেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর গৌতম দাস জানান, “এই প্রকল্পের ক্ষেত্রে শ্রমিকদের কোনরকম টাকা জমা করতে হবে না। এই প্রকল্পে শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফাণ্ডের জন্য পুরোটাই সরকার খরচ বহন করবে। ১৮ থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত চালু রাখতে হবে এই প্রকল্পের বইটি। সেই জমা টাকা এককালীন আড়াই লক্ষ টাকা পাবেন তাঁরা। পাশাপাশি অবসরকালে প্রতিমাসে ১০০০ থেকে ১৫০০ টাকা মাসিক পেনশন ভাতা পাবেন শ্রমিকরা।”
advertisement
এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “রাজ্য সরকারের অন্যতম উদ্যোগ এটি। যেখানে রাজ্যের অস্থায়ী শ্রমিকরা অন্তর্ভুক্ত হলে একাধিক রকম সুবিধা পাবেন। শ্রমিকদের সুবিধার্থে পৌরসভা এলাকা সহ ব্লকের বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে।”
advertisement
এক্ষেত্রে শ্রমিকদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, একটি পাসপোর্ট সাইজ ছবি ও নমিনি আধার কার্ড ও ব্যাংক পাসবুক ইত্যাদি নথি প্রয়োজন হবে। ক্যাম্পের পাশাপাশি সারা বছর শ্রম দফতরে এই সুবিধা পাবেন শ্রমিকরা। তাছাড়া এলাকার এসএল‌ও কর্মী দ্বারা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শ্রমিকরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: 'এই' শ্রমিকদের জন্য বড় সুখবর! অবসরে মিলবে পেনশন ও এককালীন টাকা! কীভাবে আবেদন করবেন জেনে নিন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement