advertisement

Cyclist : মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী সাইকেলে মিশর ঘুরে এসে জানালেন অভিজ্ঞতার কথা

Last Updated:

Egypt : বহু মিশরীয়র কাছে ভারতবর্ষের পরিচিতি অভিনেতা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মধ্য দিয়ে। সেটা হাওড়ার সাইক্লিস্টরা অভিযানের পর এসে জানালেন।

+
মিশর

মিশর

হাওড়া, রাকেশ মাইতি : মিশর মানে আমাদের কাছে পিরামিডের দেশ, আর নীলনদের দান। কিন্তু সেদেশে বহু মানুষের কাছে ভারত মানে কী জানেন! সারা পৃথিবীজুড়ে ভারত মানে আধ্যাত্বিক সাংস্কৃতিক কেন্দ্র, বৃহত্তম গণতন্ত্র, বিশ্ব ক্রিকেটে রাজত্বের দেশ। মিশরের বড় অংশের মানুষের কাছে এদেশের পরিচয় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির মধ্য দিয়ে।
অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মতো অভিনেতাদের জনপ্রিয়তার কারণে বহু মিশরিয়র কাছে ভারত বেশি পরিচিত, এমনটাই জানান সদ্য মিশর অভিযান করে ফেরা তিন বঙ্গ সন্তান এভারেস্ট জয়ী মলয় মুখার্জি ও তাঁর সহযাত্রী দেবাশীষ চক্রবর্তী, পার্থ প্রতিম হাজরা।
বিশ্বদূষণ রোধ এবং শান্তি-শৃঙ্খলার বার্তা নিয়ে কয়েক কিলোমিটার সাইকেল অভিযান। মিশরের গ্রাম থেকে শহরের মানুষের সঙ্গে মিশে যাওয়া, ক্ষণিকের অতিথি হলেও তাদের জীবন যাপনের অংশ হয়ে যাওয়া। তাদের সঙ্গে সময় কাটান একইসঙ্গে।
advertisement
advertisement
এর আগে বিভিন্ন দেশে অভিযানের অভিজ্ঞতা রয়েছে। তবে এই অভিজ্ঞতা একেবারেই ভিন্ন বলেই জানান তাঁরা। অভিযাত্রীদের কথায়, মিশরের মানুষের জীবন জীবিকা এবং খাদ্য অভ্যাসে আমাদের দেশের থেকে ভিন্নতা রয়েছে। যেমন খাবারের রকম ভেদ রয়েছে- সবথেকে বিস্ময়কর ঘটনা, আমাদের দেশে ১০০ শতাংশ খাবার লবণযুক্ত হলেও মিশরে অধিকাংশ খাবারই লবণহীন।
আরও পড়ুন- রোদে পোড়া শরীর, মুখে বাঁশি,খাকি পোশাকের মায়ায় মেমারির ট্রাফিক সামলাচ্ছেন আনোয়ার
কয়েকদিনের অভিযানে তাঁদের সাক্ষাত বহু মিশরীয়র সঙ্গে, ভারতবাসী হিসেবে পরিচয় জানালেই মিশরীয়দের কথায় প্রথম শব্দ অমিতাভ বচ্চন, এবং শাহরুখ খান। এই প্রসঙ্গে পর্বত আরোহী মলয় মুখার্জি এবং তাঁর মিশর অভিযানের সহযাত্রী দেবাশিস চক্রবর্তী ও পার্থ প্রতিম হাজরা জানান, এই অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। বর্তমান সময়ে সারা পৃথিবীজুড়ে ভারতের ক্রিকেট থেকে যোগা এবং নানাবিধ পরিচয় হলেও বহু মিশরীয়র কাছে ভারত মানে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cyclist : মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী সাইকেলে মিশর ঘুরে এসে জানালেন অভিজ্ঞতার কথা
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement