Weekend Trip: বাঁকুড়ার 'গুপ্ত ঝর্ণা'! এই আছে, এই নেই! অবাক ঝর্ণা দেখতে হলে কখন যাবেন! জানুন
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: বাঁকুড়ার খাতড়া সংলগ্ন জঙ্গলে জলছাড়া হলেই দেখা মেলে সাময়িক ‘গুপ্ত ঝর্ণা’র। সবুজে ঘেরা এই অফবিট স্পট বসন্তেই হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বসন্তের শুরুতেই প্রকৃতিপ্রেমীদের জন্য সেরা চমক লুকিয়ে আছে বাঁকুড়ার খাতড়ায়। খাতড়া শহর সংলগ্ন বনতিল্লা গ্রাম লাগোয়া সেচ ক্যানালের পাশেই দেখা মেলে এক অসাধারণ ‘গুপ্ত ঝর্ণা’র। চারদিকে সবুজে ঘেরা জঙ্গল, ছোট ছোট পাহাড় আর পাখির ডাক—তার মাঝখান দিয়ে হঠাৎ নেমে আসা স্বচ্ছ জলের ধারা যেন প্রকৃতির নিজস্ব চমক। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের বুক চিরে সাদা রেশমের ফিতে নেমে এসেছে নিচে। বসন্তের মৃদু রোদ আর হালকা বাতাসে সেই দৃশ্য হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর।
এই ঝর্ণা কিন্তু সারা বছর দেখা যায় না। মুকুটমণিপুর কংসাবতী ড্যাম থেকে জল ছাড়া হলেই তৈরি হয় এই সাময়িক জলপ্রপাত। তাই একে অনেকেই বলেন “লিমিটেড এডিশন” ঝর্ণা। জল থাকলে তবেই তার পূর্ণ রূপ, আর জল বন্ধ হলেই আবার নিঃশব্দে হারিয়ে যায়। প্রকৃতির এই লুকোচুরি খেলাই ঝর্ণাটিকে আরও রহস্যময় করে তুলেছে। তাড়াতাড়ি না এলে হয়ত এই সৌন্দর্য চোখে পড়ার আগেই মিলিয়ে যাবে।
advertisement
আরও পড়ুন: স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ, অন্যান্য স্কুলকেও দেখাচ্ছে পথ
অধিকাংশ মানুষ এখনও জানেন না এই ঝর্ণার কথা। যারা জানেন, তাদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। বিকেলের দিকে পরিবার-পরিজন বা বন্ধুদের নিয়ে তারা আসছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার ঝর্ণার জলে পা ডুবিয়ে বসন্তের আমেজ উপভোগ করছেন। দূরে দার্জিলিং বা পুরুলিয়া যাওয়ার দরকার নেই—একদম ঘরের কাছেই মিলছে ঝর্ণার স্বাদ।
advertisement
advertisement
আরও পড়ুন: বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে বসন্তের আমেজ, শান্তিনিকেতন না গিয়েও মিলবে উৎসবের স্বাদ
তবে স্থানীয়দের একটাই অনুরোধ—মানুষ আসুক, জায়গাটা চিনুক, কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শান্তি যেন বজায় থাকে। প্লাস্টিক বা আবর্জনা ফেলে যেন এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট না হয়। জঙ্গলের নীরবতা, জলের শব্দ আর পাখির কলতান—এই মায়াবী পরিবেশটাই আসল সম্পদ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
Feb 25, 2026 7:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: বাঁকুড়ার 'গুপ্ত ঝর্ণা'! এই আছে, এই নেই! অবাক ঝর্ণা দেখতে হলে কখন যাবেন! জানুন










