advertisement

Bankura Tourism: বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে বসন্তের আমেজ, শান্তিনিকেতন না গিয়েও মিলবে উৎসবের স্বাদ

Last Updated:
বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন? নাহ! ইদানীং এই কনসেপ্টে বদল এসেছে! বাঁকুড়ার বিষ্ণুপরের হাটে গেলেও মিলবে বসন্ত উৎসবের স্বাদ
1/5
বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে বসন্তের আমেজ, শান্তিনিকেতন না গিয়েও মিলবে উৎসবের স্বাদ। অনেকেই বলছেন, পরিবেশের দিক থেকে এটি অনেকটাই সোনাঝুরি হাটের মতো। গাছপালায় ঘেরা খোলা প্রান্তর, মাটির গন্ধ, হাতে তৈরি সামগ্রীর পসরা—সব মিলিয়ে এক শান্ত অথচ প্রাণবন্ত আবহ তৈরি হয়েছে বিষ্ণুপুরে। বসন্ত উৎসবকে সামনে রেখে হাটে চলছে বিশেষ প্রস্তুতি। রঙিন আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে উৎসবের আমেজ ক্রমেই বাড়ছে।

2/5
হাটের পাশেই অবস্থিত ঐতিহাসিক জোর মন্দির, যা বিষ্ণুপুরের টেরাকোটা স্থাপত্যের অন্যতম নিদর্শন। ফলে পর্যটকরা একসঙ্গে ইতিহাস ও বর্তমানের শিল্পচর্চার স্বাদ পাচ্ছেন। মন্দির দর্শনের পর অনেকেই সময় কাটাচ্ছেন হাটের প্রাকৃতিক পরিবেশে, কেউ বসছেন গাছের ছায়ায়, কেউ কিনছেন হস্তশিল্পের সামগ্রী।

3/5
অবসরপ্রাপ্ত শিক্ষক এবং পোড়ামাটির হাটের পৃষ্ঠপোষক জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন,
অবসরপ্রাপ্ত শিক্ষক এবং পোড়ামাটির হাটের পৃষ্ঠপোষক জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, "পোড়ামাটির হাটে স্থানীয় কারিগরদের হাতে তৈরি টেরাকোটা সামগ্রী, বাঁশ ও কাঠের কাজ, ডোকরা শিল্প এবং বালুচরী শাড়ির মত ঐতিহ্যবাহী পণ্যও পাওয়া যায়। এর ফলে শুধু পর্যটন নয়, স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। শিল্পীরা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। হাট খোলা থেকে শনি এবং রবিবার।"
advertisement
4/5
স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে পরিবার নিয়ে নির্ভয়ে ঘুরতে পারেন দর্শনার্থীরা। সূর্যাস্তের পর আলোর ঝলকে যখন পোড়ামাটির শিল্প আর চারপাশের গাছপালা এক অনন্য আবহ তৈরি করে, তখন বোঝা যায়, বসন্তকে বরণ করার জন্য বিষ্ণুপুরের এই পোড়ামাটির হাট সত্যিই হয়ে উঠেছে প্রাণের ঠিকানা।

5/5
বসন্ত উৎসব উপলক্ষে এখানে প্রবেশ সম্পূর্ণ অবাধ। তাই যাঁরা ভাবছেন উৎসব মানেই দূরে কোথাও যাওয়া, তাঁদের জন্য বিষ্ণুপুরের পোড়ামাটির হাট হতে পারে আদর্শ গন্তব্য। প্রকৃতি, ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এক অন্যরকম অ্যাম্বিয়েন্স, যেখানে বসন্তকে অনুভব করা যায় মন ভরে।