TRENDING:

Tamluk Rajbari: পাল্টে যাবে তমলুক রাজবাড়ির ভগ্নপ্রায় চেহারা! পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা, সংস্কারের জন্য বরাদ্দ প্রায় ৪৪ লক্ষ

Last Updated:

Tamluk Rajbari: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন প্রাসাদ তাম্রলিপ্ত রাজবাড়ি তথা তমলুক রাজবাড়ি। এই ঐতিহাসিক প্রাসাদটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শীঃ তমলুক রাজবাড়ির সংস্কার কাজে আর বিলম্ব নয়। ভারতীয়  প্রত্নতত্ত্ব বিভাগের তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা তথা বাংলা ও ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজবাড়ি তাম্রলিপ্ত রাজবাড়ি। বহমান কালের ইতিহাসের সাক্ষী এই প্রাসাদ। ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি এই রাজবাড়ি জাতীয় হেরিটেজ স্বীকৃতি পায়। ভগ্নপ্রায় এই রাজবাড়ির ইতিহাসের ছোঁয়া পেতে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন।
advertisement

তমলুক রাজবাড়ি তথা তাম্রলিপ্ত রাজবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র সম্পদ যা ন্যাশনাল হেরিটেজ কমিশন দ্বারা স্বীকৃতি লাভ করেছে। আগেই রাজবাড়ি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু তারপর সংস্কার কাজ থেমে যায়। তবে এবার এই রাজবাড়ি সংস্কারের জন্য ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ নতুন করে প্রায় ৪৪ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করেছে। সেই সঙ্গে রাজবাড়ি ঢোকার মুখে গেটটিও অধিগ্রহণ করার কাজ শুরু করেছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। রাজবাড়ি সংস্কারের পাশাপাশি সামনে বাগান ও পর্যটকদের জন্য শৌচালয় থেকে পানীয় জল সহ নানা ধরনের সুবিধা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ।

advertisement

আরও পড়ুনঃ গোবরডাঙার রাস্তায় ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগার! ছবি ছড়াতেই ভয়ে কাঁটা মানুষ, জনগণের উদ্দেশে প্রশাসন কী বলছে জানুন

এই বিষয়ে রাজবাড়ির অন্যতম সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় জানান, “সম্প্রতি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের ডাইরেক্টর জেনারেল সহ একটি দল পরিদর্শনে এসেছিল। সেখানেই ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা দিয়ে রাজবাড়ি সংস্কার ও রাজবাড়ির সামনে বাগান তৈরির পাশাপাশি পর্যটকদের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মতোই শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করা হবে। ফলে পর্যটকদের সুবিধা হবে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

প্রাচীন ভারত থেকে আধুনিক ভারতের ইতিহাসের সাক্ষী পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের রাজবাড়ি। কালের নিয়মে বয়ে গিয়েছে সময়। তবে এখনও ক্ষয়িষ্ণু এই রাজবাড়ি জানান দেয় নিজের প্রাচীনত্বের ইতিহাস। এই প্রাচীন রাজবাড়ি ঘিরে ইতিহাসপ্রেমী সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। রাজবাড়ি চত্বরে ভিড় করছেন পর্যটকেরা। পর্যটকদের কথা মাথায় রেখেই নতুন ভাবে এই রাজবাড়ির সংস্কারের কাজ শুরু হতে চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tamluk Rajbari: পাল্টে যাবে তমলুক রাজবাড়ির ভগ্নপ্রায় চেহারা! পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা, সংস্কারের জন্য বরাদ্দ প্রায় ৪৪ লক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল