TRENDING:

IMD Weather Update: বুধবার হোলির ছুটি রাজ্যজুড়ে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার? জানিয়ে দিল আলিপুর

Last Updated:
IMD Weather Update: মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে মূলত শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস। আগামিকাল বুধবার দোলের দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন...
advertisement
1/6
বুধবার হোলির ছুটি রাজ্যজুড়ে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার? জানিয়ে দিল আলিপুর
*সোমবার বাঁকুড়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক ছিল। আকাশ আংশিক মেঘলা ছিল, তবে বৃষ্টি হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সকালে হালকা কুয়াশা বা শিশির পড়ার সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। হালকা উত্তর-পশ্চিমা হাওয়া বয়েছে দিন-রাত।
advertisement
2/6
*পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় সোমবার আংশিক মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হয়নি। দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা নেমে গিয়ে মনোরম আবহাওয়া অনুভূত হবে।
advertisement
3/6
*পুরুলিয়া জেলায় তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে দিনের বেলায় রোদের প্রভাব বেশি থাকলেও আর্দ্রতা কম থাকায় অস্বস্তি তুলনামূলক কম হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
*পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সোমবার আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা বা কুয়াশাচ্ছন্ন পরিবেশের সম্ভাবনা রয়েছে, বিশেষত নদী ও গ্রামীণ এলাকায়।
advertisement
5/6
*হাওড়া, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বাতাস বইতে পারে। দিনের বেলায় গরমের প্রভাব থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা নেমে এসে আরামদায়ক পরিবেশ তৈরি হতে পারে।
advertisement
6/6
*নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলায়ও সোমবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। সার্বিকভাবে দক্ষিণবঙ্গ জুড়ে স্থিতিশীল ও শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: বুধবার হোলির ছুটি রাজ্যজুড়ে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার? জানিয়ে দিল আলিপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল