আরও পড়ুনঃ বুধের পরেই আবহাওয়ার বড় পালাবদল! ফের পশ্চিমী ঝঞ্ঝা! রবিবার-সোমবার ভারী বজ্রবৃষ্টির আশঙ্কা
প্রত্যক্ষদর্শীদের মতে, স্নান করার সময় হঠাৎ করেই দু’জন গভীর জলে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু হয়। দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন এবং খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় Bবারাকপুর বিএন বসু হসপিটালে। সেখানে চিকিৎসকরা রুবেল সরকারকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
অন্যদিকে, সৌমদিত্য রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2026 9:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: দোল খেলার পর স্নানে নেমে বিপত্তি, রহড়ায় এক কিশোরের মৃত্যু, গুরুতর জখম আরও এক
