IMD Weather Update: বুধবার হোলির ছুটি রাজ্যজুড়ে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার? জানিয়ে দিল আলিপুর
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Weather Update: মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে মূলত শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস। আগামিকাল বুধবার দোলের দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন...
*সোমবার বাঁকুড়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক ছিল। আকাশ আংশিক মেঘলা ছিল, তবে বৃষ্টি হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সকালে হালকা কুয়াশা বা শিশির পড়ার সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। হালকা উত্তর-পশ্চিমা হাওয়া বয়েছে দিন-রাত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







