advertisement

Bangla News: দোল খেলার পর স্নানে নেমে বিপত্তি, রহড়ায় এক কিশোরের মৃত্যু, গুরুতর জখম আরও এক

Last Updated:

Bangla News: রহড়া থানার অন্তর্গত ভেড়ির গেট এলাকায় দোল খেলার পর মর্মান্তিক দুর্ঘটনায় কাঁপল এলাকা। জানা গিয়েছে, আজমতলা পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় দুই কিশোর—রুবেল সরকার (১৪) ও সৌমদিত্য রায় (১৪)।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রহড়া, অরুণ ঘোষ: রহড়া থানার অন্তর্গত ভেড়ির গেট এলাকায় দোল খেলার পর মর্মান্তিক দুর্ঘটনায় কাঁপল এলাকা। জানা গিয়েছে, আজমতলা পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় দুই কিশোর—রুবেল সরকার (১৪) ও সৌমদিত্য রায় (১৪)। দোল উৎসবের আনন্দের মাঝেই আচমকা এই বিপর্যয়ে স্তম্ভিত স্থানীয়রা।
আরও পড়ুনঃ বুধের পরেই আবহাওয়ার বড় পালাবদল! ফের পশ্চিমী ঝঞ্ঝা! রবিবার-সোমবার ভারী বজ্রবৃষ্টির আশঙ্কা
প্রত্যক্ষদর্শীদের মতে, স্নান করার সময় হঠাৎ করেই দু’জন গভীর জলে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু হয়। দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন এবং খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় Bবারাকপুর বিএন বসু হসপিটালে। সেখানে চিকিৎসকরা রুবেল সরকারকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
অন্যদিকে, সৌমদিত্য রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: দোল খেলার পর স্নানে নেমে বিপত্তি, রহড়ায় এক কিশোরের মৃত্যু, গুরুতর জখম আরও এক
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement