TRENDING:

South 24 Parganas News: চুরির আগে নিষ্ঠাভরে প্রণাম! চাদর মুড়ি দিয়ে...৩ টি তালা ভেঙে কীভাবে দুঃসাহসিক চুরি প্রাচীন মন্দিরে? ভাইরাল সিসিটিভি ফুটেজ

Last Updated:

চুরির আগে নিষ্ঠাভরে মন্দিরে প্রণাম করে চুরি করতে ঢুকল চোর। সিসিটিভিতে সেই চুরির ঘটনা রেকর্ড হয়েছে। ইতিমধ্যে মথুরাপুরের বড়াশির ঐতিহাসিক শিবমন্দিরে চুরির ঘটনা ভাইরাল হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: চুরির আগে নিষ্ঠাভরে মন্দিরে প্রণাম করে চুরি করতে ঢুকল চোর। সিসিটিভিতে সেই চুরির ঘটনা রেকর্ড হয়েছে। ইতিমধ্যে মথুরাপুরের বড়াশির ঐতিহাসিক শিবমন্দিরে চুরির ঘটনা ভাইরাল হয়েছে। সিসিটিভির নজরদারি এড়িয়ে চোরের গ্যাংয়ের অধিকাংশ সদস্য কীভাবে বাইরে ছিল তাও ভাবাচ্ছে সকলকে। ঘটনায় তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ৷
advertisement

প্রাচীন এই শিবমন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, রীতিমতো ‘প্ল্যানিং’ করে কীভাবে সম্ভব হল চুরি করা, তা ভাবাচ্ছে সকলকে৷ ভিডিওতে দেখা যায়, একজন মাত্র ভিতরে মুখ ঢেকে প্রবেশ করে বারবার জিনিসপত্র বাইরে এনে বাইরে থাকা সদস্যদের হাতে তুলে দিয়েছে।

আরও পড়ুন: ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেকের! ভারতই যে ‘বন্ধু’, বুঝিয়ে দিলেন এক পদক্ষেপেই! কী ঘটল জানেন?

advertisement

মন্দির থেকে খোওয়া যাওয়া জিনিসপত্রের যে তালিকা তৈরি করা হয়েছে, সেখানে রয়েছে রূপোর চোখ, রুপোর পৈতা, রুপোর কলকে-সহ আরও অন্যান্য সামগ্রী। আরও অনুসন্ধান চলছে সমস্ত জিনিসপত্রের তালিকা তৈরির কাজ চলছে।

View More

উল্লেখ্য মন্দিরের গেটে তিনটি তালা ছিল, মন্দিরে সিসিটিভি ছিল, সেই সঙ্গে মন্দির থেকে কিছু দূরে নজরদারির ব্যবস্থা ছিল। তার মধ্যেও চোর এভাবে চুরি করায় চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

আরও পড়ুন: কয়েক ঘণ্টার অপেক্ষা….সোমেই মঙ্গল-শুক্রের মহামিলনে ধনশক্তি রাজযোগ! সোনায় সোহাগা ৪ রাশির কপাল, লাফিয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

সেরা ভিডিও

আরও দেখুন
জ্বালানি সংকটে হাতের কাছেই রয়েছে গোবর গ্যাসের সস্তা বিকল্প, কিন্তু অকোজে কোটি টাকার প্রকল্প
আরও দেখুন

এ নিয়ে বড়াশি শিব মন্দিরের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী জানিয়েছেন, গেটে তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা প্রবেশ করে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে একটি দুষ্কৃতী চাদর মুড়ি দিয়ে সামনের গেট ভেঙে মন্দিরের গেটে রড, তালার গায়ে লাগিয়ে ভাঙছে, ভাঙার পর প্রবেশ করছে। সমস্ত ঘটনাটি মথুরাপুর থানার পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং দোষী ব্যক্তিদেরকে খুঁজে বার করে শাস্তি দেবেন বলে আশাবাদী প্রশাসন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চুরির আগে নিষ্ঠাভরে প্রণাম! চাদর মুড়ি দিয়ে...৩ টি তালা ভেঙে কীভাবে দুঃসাহসিক চুরি প্রাচীন মন্দিরে? ভাইরাল সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল